সংবাদ

বরিশালে পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

জেআই জুয়েল, বরিশাল
জেআই জুয়েল, বরিশাল
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পিএম

বরিশালে পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ
ছবি : সংবাদ

বরিশাল নগরীর কালীবাড়ি রোডের শীতলা খোলা মোড়ে অবস্থিত বরিশাল সিটি করপোরেশনের কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পার্কের ফাঁকা স্থান সরেজমিনে পরিদর্শন করেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন।

পরিদর্শন শেষে তিনি বলেন, ‘স্থানীয় বাসিন্দারা আমাকে ফোন করে জানান, কাঞ্চন পার্কের জনসাধারণের চলাচলের পথ দখল করে 'মেসার্স আমির ইঞ্জিনিয়ারিং' নামে একটি ডেভেলপার প্রতিষ্ঠান বহুতল ভবন নির্মাণের কাজ করছে। জনসাধারণের পার্কের হাঁটার রাস্তার জন্য আগে সিটি করপোরেশন কখনো তাদেরকে ভবনের প্ল্যান দেয়নি, কিন্তু বর্তমানে তারা কীভাবে প্ল্যান পেল তা নিয়ে প্রশ্ন রয়েছে।’ পার্কের সৌন্দর্য নষ্ট করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

কাঞ্চন পার্ক সংলগ্ন এলাকার বাসিন্দারা জানান, পার্কটি তাদের নিঃশ্বাস নেওয়ার একমাত্র উন্মুক্ত স্থান। এর পাশে গণশৌচাগারের জায়গায় বাণিজ্যিক ভবন নির্মাণ করা হলে পার্কের পরিবেশ ও সৌন্দর্য দুটিই নষ্ট হবে।

এ বিষয়ে অভিযুক্ত মেসার্স আমির ইঞ্জিনিয়ারিংয়ের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের সাথে কথা বলা হলে তিনি জানান, তিনি একটি মিটিংয়ে রয়েছেন এবং আধা ঘণ্টা পরে কথা বলবেন।

বরিশালের সাধারণ নাগরিক সমাজ কমিটির আহ্বায়ক কাজী মিজানুর রহমান বলেন, ‘সিটি করপোরেশন যখন প্ল্যান অনুমোদন দেয়, সেই প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে কি না তা দেখার দায়িত্ব তাদেরই। কেউ যদি পার্কের চলাচলের জমি দখল করে থাকে, সে বিষয়েও সিটি করপোরেশনের নজর দেওয়া উচিত। জনসাধারণের হাঁটার জায়গা দখল হলে চলাচলে বিঘ্ন ঘটবে এবং পার্কের সৌন্দর্য নষ্ট হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বরিশালে পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত