বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক, দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জির স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে এ সভা আয়োজন করা হয়।
স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, ‘একসময় গণমাধ্যমের বিশিষ্ট সাংবাদিকেরা রাজনৈতিক নেতাদেরও দিকনির্দেশনা দিতেন। পুলক চ্যাটার্জীর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে আমরা শ্বেতপত্র প্রকাশের দাবি জানাচ্ছি।’ প্রয়াত এই সাংবাদিকের পরিবারের পাশে থাকারও প্রতিশ্রুতি দেন তিনি।
প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।
বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, ‘এটি কোনো সাধারণ মৃত্যু নয়, এটি একটি প্রতিবাদ। পুলক চ্যাটার্জি নিজেকে শেষ করার আগে পাঁচটি চিঠি রেখে গেছেন। কেন তাঁকে সমকাল থেকে সরিয়ে দেওয়া হলো এবং কেন তিনি এই পথ বেছে নিতে বাধ্য হলেন-এসব প্রশ্নের স্পষ্ট উত্তর প্রয়োজন।’
স্মরণসভায় প্রয়াত পুলক চ্যাটার্জির স্ত্রী প্রিয়াঙ্কা চ্যাটার্জি, মেয়ে প্রকৃতি চ্যাটার্জি ও ছোট ভাই দীপক চ্যাটার্জি উপস্থিত ছিলেন। সভায় বক্তারা প্রয়াত এই সাংবাদিকের সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন শিকদার জিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, জ্যেষ্ঠ সাংবাদিক অরূপ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, দৈনিক পরিবর্তনের প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ এবং জিয়া উদ্দিন বাবুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।
উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর রাতে নগরীর প্যারা রোডে দৈনিক সমকালের ব্যুরো কার্যালয় থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির (৫৭) লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে তার লেখা পাঁচটি আবেগঘন চিঠি উদ্ধার করা হয়।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন