প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সোয়া নয়টার দিকে ঢাকা থেকে সড়কপথে সফরসঙ্গীদের নিয়ে বাসযোগে তিনি ফেনীর উদ্দেশে রওনা হন। দিনব্যাপী সফরে জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও স্থানীয় কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। একই সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশসহ যাতায়াতের পুরো পথে চার স্তরের কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার দায়িত্বে আইন প্রয়োগকারী সংস্থার ১ হাজার ২৫০ জন সদস্য মোতায়েন রয়েছেন।
ঘোষিত সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টায় পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে তিনি ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করবেন। পাশাপাশি ফেনীর তিন উপজেলার সরকারি কার্যালয়ের ছাদে স্থাপিত ‘রুফটপ সোলার’ থেকে জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের শুভ সূচনা করবেন তিনি।
পরশুরামের কর্মসূচি শেষে দুপুর দেড়টায় ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে উপস্থিত হয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর দুইটায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় অবস্থান করবেন।
বিকেল তিনটায় ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তারেক রহমান। সেখানে তিনি স্থানীয়দের মাঝে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদানসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের সেবায়েত, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা বিতরণ করবেন।
দিনব্যাপী উন্নয়নমূলক নানা কর্মসূচি শেষে বিকেল পাঁচটায় সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। রাত নয়টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন