সংবাদ
সংবাদ

গোপালগঞ্জ থেকে সরানো হলো ডিসি-এসপিকে


সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১২ পিএম

গোপালগঞ্জ থেকে সরানো হলো ডিসি-এসপিকে
ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ও ভাঙচুরের ঘটনার দিনই জেলার প্রশাসন ও পুলিশের শীর্ষ দুই পদে পরিবর্তন এনেছে সরকার। 

জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকেও ফেনীতে বদলি করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

গোপালগঞ্জে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজ। আর ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার করা হয়েছে।

এদিকে, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের ডিসি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে চুয়াডাঙ্গার ডিসি করা হয়েছে।

উল্লেখ্য, রোববার গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় তাদের অনেকের হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্র দেখা যায়।

মহড়া দেওয়ার সময় তাদের কারও কারও মাথায় হেলমেট ছিল। তারা বিভিন্ন স্লোগান দেন। এই পরিস্থিতির মধ্যেই গোপালগঞ্জের প্রশাসন ও পুলিশের শীর্ষ দুই পদে পরিবর্তন আনল সরকার।


আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


গোপালগঞ্জ থেকে সরানো হলো ডিসি-এসপিকে

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ও ভাঙচুরের ঘটনার দিনই জেলার প্রশাসন ও পুলিশের শীর্ষ দুই পদে পরিবর্তন এনেছে সরকার। 

জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকেও ফেনীতে বদলি করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

গোপালগঞ্জে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজ। আর ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার করা হয়েছে।

এদিকে, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের ডিসি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে চুয়াডাঙ্গার ডিসি করা হয়েছে।

উল্লেখ্য, রোববার গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় তাদের অনেকের হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্র দেখা যায়।

মহড়া দেওয়ার সময় তাদের কারও কারও মাথায় হেলমেট ছিল। তারা বিভিন্ন স্লোগান দেন। এই পরিস্থিতির মধ্যেই গোপালগঞ্জের প্রশাসন ও পুলিশের শীর্ষ দুই পদে পরিবর্তন আনল সরকার।



সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত