কিশোর-কিশোরীদের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহারের পরিবেশ আরও নিরাপদ ও বয়স উপযোগী করতে নতুন প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা এনেছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে সন্তান কোনো গ্রুপে যোগ দিলে বা সেখান থেকে বের হলে অভিভাবকেরা তা জানতে পারবেন। একই সঙ্গে অ্যাকাউন্টের কিছু গোপনীয়তা সেটিংসও তাঁরা নিয়ন্ত্রণ করতে পারবেন।
শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর ওপর বিভিন্ন দেশের সরকার ও নিয়ন্ত্রক সংস্থার চাপ বাড়ছে। এর মধ্যেই নতুন এ নিয়ন্ত্রণব্যবস্থা চালুর কথা জানিয়েছে হোয়াটসঅ্যাপ।
প্রোফাইল ও গ্রুপে অভিভাবকের নিয়ন্ত্রণ
নতুন সুবিধার আওতায় সন্তানের প্রোফাইল ছবি কারা দেখতে পারবেন, তা নির্ধারণ করতে পারবেন অভিভাবকেরা। একইভাবে কোন ব্যক্তিরা সন্তানকে কোনো গ্রুপে যুক্ত করতে পারবেন, সেটিও নিয়ন্ত্রণ করা যাবে।
হোয়াটসঅ্যাপের ‘চ্যানেলস’ সুবিধা ব্যবহারের ক্ষেত্রেও অভিভাবকেরা নিয়ন্ত্রণ আরোপ করতে পারবেন। পাশাপাশি সন্তান কোনো গ্রুপে যুক্ত হলে কিংবা গ্রুপ ছেড়ে দিলে সে বিষয়েও তাঁরা জানতে পারবেন।
ব্যক্তিগত বার্তা ও কল থাকছে সুরক্ষিত
প্যারেন্টাল কন্ট্রোল চালু করলেও সন্তানের ব্যক্তিগত বার্তা পড়তে পারবেন না অভিভাবকেরা। সন্তান যেসব বার্তা পাঠাবে বা গ্রহণ করবে, সেগুলো ব্যক্তিগতই থাকবে।
ফোনকলের ক্ষেত্রেও একই ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ প্যারেন্টাল কন্ট্রোল ব্যবহৃত হলেও কিশোর-কিশোরীদের বার্তা ও কল এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে।
নিয়ন্ত্রণ করা যাবে মেটা এআই
হোয়াটসঅ্যাপের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী ‘মেটা এআই’ ব্যবহারের ক্ষেত্রেও নিয়ন্ত্রণের সুযোগ থাকছে। এ জন্য হোয়াটসঅ্যাপের ডিফল্ট ‘১৩+’ সেটিংস থেকে ‘লিমিটেড কনটেন্ট’ অপশন নির্বাচন করতে হবে।
তবে এই প্যারেন্টাল কন্ট্রোল ব্যবহার বাধ্যতামূলক নয়। অভিভাবকেরা চাইলে যেকোনো সময় এটি বন্ধ করতে পারবেন। কিন্তু কিশোর-কিশোরীরা নিজেরা এ সুবিধা বন্ধ করতে পারবে না।
সুবিধাটি নিয়ে প্রশ্নও উঠেছে
হোয়াটসঅ্যাপের নতুন নিয়ন্ত্রণব্যবস্থা ঐচ্ছিক হওয়ায় এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষক ম্যাট নাভারা।
তাঁর মতে, এই ব্যবস্থা মেটার জন্য সুবিধাজনক হতে পারে। কারণ এর ফলে ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের প্রয়োজন কিছুটা কমতে পারে। একই সঙ্গে কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তার একটি অংশের দায়িত্ব অভিভাবক ও ব্যবহারকারীদের ওপর চলে আসতে পারে।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন