সংবাদ

গেইলের বিশ্বরেকর্ড ভেঙে প্রিটোরিয়াসের নতুন ইতিহাস

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ এএম

গেইলের বিশ্বরেকর্ড ভেঙে প্রিটোরিয়াসের নতুন ইতিহাস
ছবি : সংগৃহীত

পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে দীর্ঘ ১৩ বছর ধরে টিকে থাকা ক্রিস গেইলের বিশ্বরেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন দক্ষিণ আফ্রিকার ২০ বছর বয়সী তরুণ ওপেনার লুয়ান-দ্রে প্রিটোরিয়াস। ক্রিস গেইলের ১৭৫ রানের অবিস্মরণীয় ইনিংসকে টপকে টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত রানের নতুন মালিক এখন এই বাঁহাতি ব্যাটার।

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে’ টাইটানসের হয়ে নাইটসের বিরুদ্ধে এই তাণ্ডব চালান প্রিটোরিয়াস। ব্লুমফন্টেইনের ম্যাঙ্গাউং ওভালে মাত্র ৭৯ বল খেলে ১৫টি চার ও ১৩টি ছক্কার সাহায্যে অপরাজিত ১৮৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ম্যাচটিতে তার স্ট্রাইক রেট ছিল ২৩৭.৯৭।

এর আগে ২০১৩ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৬৬ বলে অপরাজিত ১৭৫ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইল। এক যুগেরও বেশি সময় পর প্রিটোরিয়াস সেই রেকর্ড ভেঙে নিজের নাম লিখলেন শীর্ষে। ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জাগালেও ইনিংসের বল শেষ হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত ১৮৮ রানেই অপরাজিত থাকেন প্রিটোরিয়াস। টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো ব্যাটারের এটাই সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

ইনিংসে ব্যাট হাতে শুরু থেকেই আগ্রাসী ছিলেন প্রিটোরিয়াস। মাত্র ২৪ বলে ফিফটি ছোঁয়ার পর সেঞ্চুরি পূর্ণ করতে তিনি সময় নেন মাত্র ৪০ বল। পরবর্তীতে ৫৮ বলের মাথায় ১৫০ রানের মাইলফলক স্পর্শ করেন।

প্রিটোরিয়াসের এমন টর্নেডো ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৬৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় টাইটানস। জবাব দিতে নেমে প্রিটোরিয়াস ঝড়ে ভেঙে পড়া নাইটস ১৭.২ ওভারে মাত্র ১৪৩ রানে গুটিয়ে যায়। ফলে ১২৪ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে টাইটানস।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

গেইলের বিশ্বরেকর্ড ভেঙে প্রিটোরিয়াসের নতুন ইতিহাস

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত