সংবাদ

ক্লাব কিনেই অবিশ্বাস্য এক জয় দেখলেন মেসি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১০:৩৬ এএম

ক্লাব কিনেই অবিশ্বাস্য এক জয় দেখলেন মেসি
ছবি : মেসির ইন্সটাগ্রাম থেকে নেওয়া

মেসির মালিকানায় আসার মাত্র একদিন পরেই দুর্দান্ত এক জয় দিয়ে নতুন অধ্যায় শুরু করল স্প্যানিশ ক্লাব এলদেনসে। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে রিয়াল ওভিয়েদোকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে স্পেনের দ্বিতীয় স্তরের ক্লাবটি।

বৃহস্পতিবার এলদেনসের মালিকানা ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির হাতে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসে। এর পরের দিনই শুক্রবার রাতে লা লিগা হাইপারমোশনের ম্যাচে মাঠে নেমেছিল তারা।

নতুন যাত্রার শুরুটা অবশ্য কিছুটা ধাক্কা দিয়েই হয়েছিল। ম্যাচের দ্বিতীয় মিনিটে আলবার্তো রেইনার গোলে এগিয়ে যায় সফরকারী ওভিয়েদো। প্রথমার্ধ ১-০ গোলে পিছিয়ে থেকেই শেষ করে এলদেনসে।

তবে বিরতির পর পুরো ম্যাচের চিত্রই বদলে দেয় স্বাগতিকরা। ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান রবার্তো লোপেজ। এর ১২ মিনিট পর পাওয়া আরেকটি পেনাল্টি থেকে ফিদেল লক্ষ্যভেদ করলে লিড নেয় মেসির ক্লাব। ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষের রক্ষণ পুরোপুরি চুরমার করে দেয় তারা। ৯০ মিনিটে আইমার ওলাবারিয়েতা ব্যবধান ৩-১ করেন এবং যোগ করা সময়ের পঞ্চম মিনিটে জাভি রাসত্রোহোর গোলে ৪-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয়।

যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও নিজের নতুন দলের পারফরম্যান্স নজর এড়ায়নি মেসির। ম্যাচ চলাকালে খেলা দেখার একটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেন আর্জেন্টাইন তারকা।

৩৯ বছর বয়সী মেসি এলদেনসের মূল শেয়ারহোল্ডারের অংশ কিনে ক্লাবটির সিংহভাগ নিয়ন্ত্রণ নিজের হাতে নেন। অবশ্য এই লেনদেন পুরোপুরি কার্যকর হতে স্পেনের হায়ার স্পোর্টস কাউন্সিলের আনুষ্ঠানিক অনুমোদনের প্রয়োজন রয়েছে। ১৯২১ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি বর্তমানে স্পেনের পেশাদার লিগের দ্বিতীয় ধাপে প্রতিদ্বন্দ্বিতা করছে।

স্পেনে মেসির ক্লাবের মালিক হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। চলতি বছরের এপ্রিলে কাতালান ক্লাব ইউই কর্নেলিয়ার মালিকানা নিয়েছিলেন এই ফুটবল তারকা। তবে এলদেনসের মাধ্যমে স্পেনের পেশাদার ফুটবলে প্রথমবারের মতো কোনো দলের মালিক হলেন আটবারের ব্যালনে ডি'অর জয়ী এই মহাতারকা।

\ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ক্লাব কিনেই অবিশ্বাস্য এক জয় দেখলেন মেসি

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত