মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেখানেই অনিয়ম দেখছে, সেখানেই ব্যবস্থা নিচ্ছে। কোনো অন্যায়কে বিএনপি সরকার প্রশ্রয় দেবে না। যে-ই অন্যায় করবে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় টাঙ্গাইল পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ আয়োজিত ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সমাজ থেকে মাদক দূর করতে সর্বাত্মক কাজ চলছে। তরুণদের মাদকমুক্ত রাখতে এবং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘মাদক আমাদের দেশে তৈরি হয় না; পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে এগুলো পাঠিয়ে যুবসমাজকে ধ্বংসের চক্রান্ত চলছে। মাদকের বিষয়ে কোনো সুপারিশ বা তদবির বরদাশত করা হবে না।’ রাজনৈতিক নেতৃবৃন্দ ও পুলিশ প্রশাসনকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলার কঠোর নির্দেশ দেন তিনি।
টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সেলিম মিঞা, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিকসহ পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কাবাডি প্রতিযোগিতা শেষে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সংবর্ধনা তুলে দেন প্রতিমন্ত্রী।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন