সংবাদ

ঠিকাদারের কাছ থেকে কাজ কড়ায়-গণ্ডায় বুঝে নিন : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রতিনিধি, পঞ্চগড়
প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পিএম

ঠিকাদারের কাছ থেকে কাজ কড়ায়-গণ্ডায় বুঝে নিন : পানিসম্পদ প্রতিমন্ত্রী
ছবি : সংবাদ

সরকারি যেকোনো উন্নয়নকাজ জনগণের ট্যাক্সের টাকায় হয় উল্লেখ করে এলাকার কাজের মান ঠিকাদারের কাছ থেকে ‘কড়ায়-গণ্ডায়’ বুঝে নিতে স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলায় ‘গেদিপাড়া সেতনাই খাল উপ-প্রকল্পের ২-ভেন্ট রেগুলেটর’ নির্মাণকাজের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ প্রকল্পের বাস্তবায়ন করছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলায় এই অঞ্চলের পানির সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং কৃষকদের সহায়তার লক্ষ্যেই এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এটি সফলভাবে বাস্তবায়িত হলে স্থানীয় কৃষি উৎপাদন ও পানি ব্যবস্থাপনায় নতুন দিগন্তের সূচনা হবে।’

আসন্ন শারদীয় দুর্গোৎসব প্রসঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে প্রতিমন্ত্রী বলেন, ‘সবাই নির্বিঘ্নে ও নিরাপদে পূজা উদযাপন করবেন। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো অপশক্তির ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি সরকার বদ্ধপরিকর।’

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্যবৃন্দ এবং পঞ্চগড় এলজিইডির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঠিকাদারের কাছ থেকে কাজ কড়ায়-গণ্ডায় বুঝে নিন : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সরকারি যেকোনো উন্নয়নকাজ জনগণের ট্যাক্সের টাকায় হয় উল্লেখ করে এলাকার কাজের মান ঠিকাদারের কাছ থেকে ‘কড়ায়-গণ্ডায়’ বুঝে নিতে স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলায় ‘গেদিপাড়া সেতনাই খাল উপ-প্রকল্পের ২-ভেন্ট রেগুলেটর’ নির্মাণকাজের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ প্রকল্পের বাস্তবায়ন করছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলায় এই অঞ্চলের পানির সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং কৃষকদের সহায়তার লক্ষ্যেই এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এটি সফলভাবে বাস্তবায়িত হলে স্থানীয় কৃষি উৎপাদন ও পানি ব্যবস্থাপনায় নতুন দিগন্তের সূচনা হবে।’

আসন্ন শারদীয় দুর্গোৎসব প্রসঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে প্রতিমন্ত্রী বলেন, ‘সবাই নির্বিঘ্নে ও নিরাপদে পূজা উদযাপন করবেন। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো অপশক্তির ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি সরকার বদ্ধপরিকর।’

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্যবৃন্দ এবং পঞ্চগড় এলজিইডির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত