সংবাদ

টঙ্গীতে ১০টি ককটেল ও নিষিদ্ধ সংগঠনের ব্যানার উদ্ধার

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পিএম

টঙ্গীতে ১০টি ককটেল ও নিষিদ্ধ সংগঠনের ব্যানার উদ্ধার
ছবি : সংবাদ

গাজীপুর মহানগরের টঙ্গীতে ১০টি ককটেল ও দুটি ব্যানার উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) সকালে টঙ্গীর গুটিয়ার আন্ধারুল এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

ঘটনাস্থল ঘিরে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ককটেলগুলো নিষ্ক্রিয় করতে ঢাকা থেকে বোম ডিসপোজাল টিম সেখানে রওয়ানা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, টঙ্গী পশ্চিম থানাধীন গুটিয়ার আন্ধারুল এলাকায় একটি বাড়ির সামনে ককটেলগুলো পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে পুরো এলাকা ঘিরে ফেলে। তবে শেষ রাত ২টা থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকাটিতে নিরাপত্তা জোরদার করে রাখে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান ককটেল ও ব্যানার উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ককটেলগুলো নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে। টিম এসে প্রয়োজনীয় প্রক্রিয়ায় এগুলো নিষ্ক্রিয় করবে।’

উদ্ধার হওয়া ব্যানার দুটিতে কারাবন্দিদের মুক্তি এবং বিশেষ রাজনৈতিক দাব সংবলিত বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। ব্যানার দুটিতে টঙ্গী পশ্চিম থানা এবং ৫২ নম্বর ওয়ার্ড যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর নাম রয়েছে।

একটি ব্যানারে ৫২ নম্বর ওয়ার্ড যুবলীগের পদপ্রত্যাশী হিসেবে মো. ফরিদ, মো. হাবিবুর রহমান, মো. বাবুল ও আলী আকবরের নাম দেখা যায়। অপর ব্যানারে টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নূরনবী, সাজিদ হোসেন দিপু এবং ৫২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের হাসান নাহিদ ও সজিবের নাম রয়েছে।

উদ্ধার হওয়া ককটেল ও ব্যানারের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না এবং কারা এগুলো সেখানে রেখেছে—তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি জানান, ঘটনার নেপথ্যে কারা জড়িত তা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

টঙ্গীতে ১০টি ককটেল ও নিষিদ্ধ সংগঠনের ব্যানার উদ্ধার

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত