সংবাদ

শ্রীমঙ্গলে চুরির কয়েক ঘণ্টার মধ্যে ষাঁড় উদ্ধার, গ্রেপ্তার ১

প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পিএম

শ্রীমঙ্গলে চুরির কয়েক ঘণ্টার মধ্যে ষাঁড় উদ্ধার, গ্রেপ্তার ১
ছবি : সংবাদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চুরি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই একটি ষাঁড় গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরচক্রের সঙ্গে জড়িত অভিযোগে আবিদ আলী (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাতে শ্রীমঙ্গল উপজেলার ক্লোলেন চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবিদ আলী হবিগঞ্জের বাহুবল উপজেলার ৪ নম্বর মৌরি ইউনিয়নের হরিতলা গ্রামের সিরাজ আলীর ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার দুপুর ১টা থেকে বিকেল ৪টার মধ্যে শ্রীমঙ্গলের ২ নম্বর ভূনবীর ইউনিয়নের ভীমসী ক্লোলেন চা-বাগানের ৬ নম্বর সেকশনের ছড়ারপাড় এলাকা থেকে রনি সাঁওতালের একটি লাল কাজলা রঙের ষাঁড় চুরি হয়। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় অভিযোগ দেন গরুর মালিক।

অভিযোগ পাওয়ার পর শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুনের নির্দেশনায় গরুটি উদ্ধারে অভিযানে নামে পুলিশ।

পরে এএসআই মিয়া নাসির উদ্দিন আহম্মেদের নেতৃত্বে চালানো অভিযানে আবিদ আলীকে গ্রেপ্তার করা হয় এবং তার দেওয়া তথ্যে উদ্ধার করা হয় চুরি হওয়া ষাঁড়টি।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ষাঁড় গরুটির আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। গরুটি জব্দ তালিকার মাধ্যমে বাজেয়াপ্ত করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার ওসি জানান, চুরি হওয়া গরুটি উদ্ধারের পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

শ্রীমঙ্গলে চুরির কয়েক ঘণ্টার মধ্যে ষাঁড় উদ্ধার, গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চুরি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই একটি ষাঁড় গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরচক্রের সঙ্গে জড়িত অভিযোগে আবিদ আলী (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাতে শ্রীমঙ্গল উপজেলার ক্লোলেন চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবিদ আলী হবিগঞ্জের বাহুবল উপজেলার ৪ নম্বর মৌরি ইউনিয়নের হরিতলা গ্রামের সিরাজ আলীর ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার দুপুর ১টা থেকে বিকেল ৪টার মধ্যে শ্রীমঙ্গলের ২ নম্বর ভূনবীর ইউনিয়নের ভীমসী ক্লোলেন চা-বাগানের ৬ নম্বর সেকশনের ছড়ারপাড় এলাকা থেকে রনি সাঁওতালের একটি লাল কাজলা রঙের ষাঁড় চুরি হয়। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় অভিযোগ দেন গরুর মালিক।

অভিযোগ পাওয়ার পর শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুনের নির্দেশনায় গরুটি উদ্ধারে অভিযানে নামে পুলিশ।

পরে এএসআই মিয়া নাসির উদ্দিন আহম্মেদের নেতৃত্বে চালানো অভিযানে আবিদ আলীকে গ্রেপ্তার করা হয় এবং তার দেওয়া তথ্যে উদ্ধার করা হয় চুরি হওয়া ষাঁড়টি।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ষাঁড় গরুটির আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। গরুটি জব্দ তালিকার মাধ্যমে বাজেয়াপ্ত করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার ওসি জানান, চুরি হওয়া গরুটি উদ্ধারের পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত