টাঙ্গাইলের বাসাইলে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান মিয়া (২০) নামের এক তরুণ রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে বাসাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের প্রশিকা অফিস সংলগ্ন একটি দুই তলা ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান মিয়া দিনাজপুর জেলার কাহারোল উপজেলার চক মহরম কালিতলা গ্রামের বাবুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাসাইল পৌরসভার ওই নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন রায়হান। কাজের একপর্যায়ে দ্বিতীয় তলা থেকে নিচে রড নামানোর সময় অসাবধানতাবশত ভবনের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে রডের স্পর্শ লাগে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে ছিটকে পড়েন। সহকর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। নিহতের বাবার আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন