দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও আশপাশের সীমান্ত এলাকায় মাঝরাতে পৌনে দুই ঘণ্টার ব্যবধানে পরপর তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে চট্টগ্রাম, কক্সবাজার ও ফেনীসহ বিভিন্ন স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের (ইএমএসসি) তথ্যমতে, শনিবার দিবাগত রাত ১২টা ১২ মিনিট থেকে রাত ১টা ২৭ মিনিটের মধ্যে এ মৃদু ও মাঝারি মাত্রার কম্পনগুলো অনুভূত হয়।
সংস্থাটির তথ্য অনুযায়ী, প্রথম কম্পনটি অনুভূত হয় শনিবার রাত ১২টা ১২ মিনিটে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলে সংঘটিত এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৯। এর ঠিক এক মিনিট পরই (রাত ১২টা ১৩ মিনিটে) বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী মিজোরামের লুংলেই এলাকায় অনুভূত হয় ৫.০ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি।
এরপর রাত ১টা ২৭ মিনিটে ত্রিপুরার আগরতলা কেন্দ্রিক ৩.৮ মাত্রার তৃতীয় কম্পনটি ঘটে। শেষ কম্পনটিতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা হালকা কেঁপে ওঠে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গভীর রাতে একের পর এক ঝাঁকুনিতে অনেকে আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
/

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন