নগরবাসীর নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করতে ঢাকার সব ফুটপাত পর্যায়ক্রমে দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। একই সঙ্গে উচ্ছেদ করা ফুটপাত কেউ নতুন করে দখলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধেও কড়া আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিএনসিসি প্রশাসক এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক জানান, সম্প্রতি ১০ নম্বর থেকে হোপ মার্কেট পর্যন্ত দীর্ঘদিনের দখল হয়ে থাকা ব্যস্ততম ফুটপাত উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা ও ইতিবাচক সাড়ার কথা উল্লেখ করে তিনি বলেন, অনেক নগরবাসী জানিয়েছেন যে তারা গত ১৩ থেকে ২০ বছর ধরে ফুটপাত দিয়ে স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারেননি। এই পথগুলো উন্মুক্ত করায় সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।
দখলমুক্ত ফুটপাত যাতে ফের হকার বা প্রভাবশালীদের দখলে না চলে যায়, সে জন্য একটি শক্তিশালী মনিটরিং টিম গঠন করা হয়েছে। স্থানীয় জনগণ, সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের যৌথ সমন্বয়ে গঠিত এই টিম প্রতিদিন সকাল, দুপুর, বিকেল ও সন্ধ্যায় এলাকাভিত্তিক পর্যবেক্ষণ চালাবে। পাশাপাশি মাইকিং করে সতর্কতামূলক প্রচারণাও অব্যাহত রয়েছে।
ফার্মগেটসহ যেসব এলাকায় এখনো ফুটপাত দখল অবস্থায় রয়েছে, সেখানেও দ্রুত পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানান ডিএনসিসি প্রশাসক। এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন যে নগরবাসীর চলাচলের অধিকার নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করার কাজে কারও আগাম অনুমতির প্রয়োজন নেই।
ফুটপাত দখল ও চাঁদাবাজির বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ পার পাবে না। দীর্ঘদিনের অবৈধ দখল, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সিটি করপোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্নকারী দুষ্কৃতকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও ঘোষণা দেন তিনি।
উক্ত অভিযানে ডিএনসিসির অঞ্চল-৫-এর কর্মকর্তা-কর্মচারী, রেড ক্রিসেন্ট ও বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা অংশ নেন। এসময় ডিএনসিসি প্রশাসক নগরের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এডিস মশার বিস্তার রোধে সাধারণ নগরবাসীকে সচেতন হয়ে সিটি করপোরেশনকে সহায়তার অনুরোধ জানান।
\

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন