সংবাদ

বজ্রবৃষ্টির আগাম বার্তা, প্রস্তুত থাকুন ৫ দিন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ এএম

বজ্রবৃষ্টির আগাম বার্তা, প্রস্তুত থাকুন ৫ দিন
ছবি : সংগৃহীত

বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার পথে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। বর্তমানে দেশের ওপর তা কম সক্রিয় অবস্থায় থাকলেও আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর থেকে শনিবার সন্ধ্যায় দেওয়া আগামী ১২০ ঘণ্টার (৫ দিন) পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

পূর্বাভাসে বলা হয়, রোববারের (৪ অক্টোবর) মধ্যে রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সোমবার (৫ অক্টোবর) ঢাকা, ময়মনসিংহ ও আগের চার বিভাগ মিলিয়ে মোট ছয় বিভাগের দু-এক জায়গায় একই ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা সামান্য কমতে পারে।

পরবর্তী দিনগুলোতেও রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে। তবে দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া আগামী বর্ধিত ৫ দিনের মধ্যে দেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে পারে।

গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বোচ্চ ২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে এ সময়ে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

বজ্রবৃষ্টির আগাম বার্তা, প্রস্তুত থাকুন ৫ দিন

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত