গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অসুস্থ গরু জবাই করার অপরাধে গরু মালিকের ভাতিজাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জবাই করা গরুর মাংস বাজেয়াপ্ত করে মাটির নিচে পুঁতে ফেলা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩ অক্টোবর) উপজেলার হরিপুর ইউনিয়নের গেন্দুগাঁও গ্রামে গরু মালিক মো. মঞ্জু মিয়ার বাড়িতে অভিযান চালায় প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালত। অসুস্থ গরু জবাইয়ের বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহরাফ আল আকাশ পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে দণ্ড প্রদান করেন।
গরু মালিকের দেওয়া তথ্যমতে, তার ভাতিজা মো. হোসেন মিয়া গরুটি জবাই করেছিলেন। এ কারণে ভাতিজাকে এই জরিমানা করা হয়। পরে জবাই করা অসুস্থ গরুর মাংস জব্দ করে মাটির নিচে পুঁতে ফেলা হয়। অভিযানকালে উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কে এম ইফতেখারুল ইসলাম জানান, গরু মালিক ও কসাইদের সচেতন করার লক্ষ্যে গত দুই মাস ধরে উপজেলার বিভিন্ন গ্রামে উঠান বৈঠক করা হচ্ছে। তা সত্ত্বেও অনেকে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করছেন। যার কারণে বর্তমানে সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্স রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ বিষয়ে গরু মালিক ও কসাইদের সতর্ক করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ঘটনার সত্যতা পাওয়ায় পশু আইনে এই জরিমানা করা হয়েছে।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন