ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বের ফলাফলে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দ্য সিলভাকে পরাজিত করে জয়লাভ করেছেন ডানপন্থী প্রার্থী ফ্লাভিও বলসোনারো। তবে সরাসরি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশের বেশি ভোট কোনো প্রার্থীই পাননি। ফলে আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় দফার (রানে-অফ) ভোটাভুটিতে মুখোমুখি হবেন এই দুই প্রতিদ্বন্দ্বী।
ফ্লাভিও বলসোনারো ব্রাজিলের সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জায়ের বলসোনারোর বড় ছেলে ও বর্তমান সিনেটর। জায়ের বলসোনারো ২০২৩ সালের ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার মূল পরিকল্পনাকারী হিসেবে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন।
নির্বাচন কমিশনের গণনা অনুযায়ী, ভোট হওয়া প্রায় ৯৮.৮১ শতাংশের ফলাফলে ফ্লাভিও বলসোনারো ৪৭.২৪ শতাংশ এবং প্রেসিডেন্ট লুলা ৪৪.৯১ শতাংশ ভোট পান। নির্বাচন-পূর্ব জরিপে প্রেসিডেন্ট লুলা এগিয়ে থাকলেও বাস্তবে ফ্লাভিও বলসোনারোর ফল বিশ্লেষকদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। প্রথম পর্বে বাদ পড়া অন্যান্য প্রার্থীর অধিকাংশ ডানপন্থী হওয়ায় দ্বিতীয় দফার লড়াইয়ে বলসোনারোর দল কিছুটা সুবিধাজনক স্থানে রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ভোটদান শেষে ৮০ বছর বয়সী লুলা সতর্ক করে দিয়ে বলেন, এই নির্বাচন মূলত ‘গণতন্ত্র’ ও ‘বর্বরতার’ মধ্যে একটিকে বেছে নেওয়ার লড়াই। অন্যদিকে ৪৫ বছর বয়সী বলসোনারো বলেন, ব্রাজিলের জনগণকে শাসন ও শোষণের হাত থেকে মুক্ত করাই তার লক্ষ্য। ২৫ অক্টোবরের চূড়ান্ত ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে লাতিন আমেরিকার বৃহত্তম এই দেশের রাজনৈতিক ভবিষ্যৎ।
/

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন