সংবাদ

৩ দিনে রেমিট্যান্স এলো ২৫৩৩ কোটি টাকা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ এএম

৩ দিনে রেমিট্যান্স এলো ২৫৩৩ কোটি টাকা
ছবি : সংগৃহীত

চলতি অক্টোবর মাসের প্রথম তিন দিনেই দেশে ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ হাজার ৫৩৩ কোটি ৮০ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা ধরে)।

রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

ব্যাংক খাতের হালনাগাদ তথ্য অনুযায়ী, রেমিট্যান্স প্রবাহে এ বছরের শুরুতেই ভালো গতি দেখা যাচ্ছে। গত ২০২৫ বছরের অক্টোবরের প্রথম তিন দিনে প্রবাসীরা পাঠিয়েছিলেন মাত্র ৫ কোটি ৭০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স আসার গতি বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

এদিকে চলতি ২০২৬–২৭ অর্থবছরের শুরু থেকে ৩ অক্টোবর পর্যন্ত সামগ্রিক চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, এ পর্যন্ত দেশে মোট ৮৭৯ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৭৬৪ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে এখন পর্যন্ত প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ১০ শতাংশ।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

৩ দিনে রেমিট্যান্স এলো ২৫৩৩ কোটি টাকা

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

চলতি অক্টোবর মাসের প্রথম তিন দিনেই দেশে ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ হাজার ৫৩৩ কোটি ৮০ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা ধরে)।

রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

ব্যাংক খাতের হালনাগাদ তথ্য অনুযায়ী, রেমিট্যান্স প্রবাহে এ বছরের শুরুতেই ভালো গতি দেখা যাচ্ছে। গত ২০২৫ বছরের অক্টোবরের প্রথম তিন দিনে প্রবাসীরা পাঠিয়েছিলেন মাত্র ৫ কোটি ৭০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স আসার গতি বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

এদিকে চলতি ২০২৬–২৭ অর্থবছরের শুরু থেকে ৩ অক্টোবর পর্যন্ত সামগ্রিক চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, এ পর্যন্ত দেশে মোট ৮৭৯ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৭৬৪ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে এখন পর্যন্ত প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ১০ শতাংশ।

/ 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত