সংবাদ

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযান: গ্রেপ্তার ৪১৪

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ১০:৫২ এএম

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযান: গ্রেপ্তার ৪১৪
ছবি : সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত মাদক ও বিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে মোট ৫৯টি মামলা দায়ের করা হয়।

সোমবার (৫ অক্টোবর) ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ঢাকা মহানগরীর মিরপুর বিভাগে সর্বাধিক ৮১ জন, ওয়ারী বিভাগে ৬৬ জন, তেজগাঁওয়ে ৬১ জন, মতিঝিলে ৫৪ জন, উত্তরা বিভাগে ৪৮ জন, লালবাগে ৩৫ জন, রমনা বিভাগে ২৮ জন, গুলশানে ২৫ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগে ১৬ জন রয়েছেন।

অভিযান পরিচালনাকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১টি বিদেশি রিভলভার এবং ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ছাড়া উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ২১ হাজার ৬৭২ পিস ইয়াবা, ২ কেজি ৭৩৫ গ্রাম গাঁজা এবং ২০ গ্রাম ও ৩০ পুরিয়া হেরোইন। অভিযানকালে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ৩২৪টি মোবাইল ফোন, ৯টি ট্যাব, ৯ হাজার ৫৭০ টাকা এবং ১ জন ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযান: গ্রেপ্তার ৪১৪

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত মাদক ও বিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে মোট ৫৯টি মামলা দায়ের করা হয়।

সোমবার (৫ অক্টোবর) ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ঢাকা মহানগরীর মিরপুর বিভাগে সর্বাধিক ৮১ জন, ওয়ারী বিভাগে ৬৬ জন, তেজগাঁওয়ে ৬১ জন, মতিঝিলে ৫৪ জন, উত্তরা বিভাগে ৪৮ জন, লালবাগে ৩৫ জন, রমনা বিভাগে ২৮ জন, গুলশানে ২৫ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগে ১৬ জন রয়েছেন।

অভিযান পরিচালনাকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১টি বিদেশি রিভলভার এবং ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ছাড়া উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ২১ হাজার ৬৭২ পিস ইয়াবা, ২ কেজি ৭৩৫ গ্রাম গাঁজা এবং ২০ গ্রাম ও ৩০ পুরিয়া হেরোইন। অভিযানকালে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ৩২৪টি মোবাইল ফোন, ৯টি ট্যাব, ৯ হাজার ৫৭০ টাকা এবং ১ জন ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

/ 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত