সংবাদ

তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩

‎প্রতিনিধি, তালা (সাতক্ষীরা)
‎প্রতিনিধি, তালা (সাতক্ষীরা)
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ১১:০৫ এএম

তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩
ছবি : সংবাদ

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে মাদকবিরোধী অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা ও কর্তব্যরত সদস্যদের অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে তালা থানা–পুলিশের ওসির নেতৃত্বে অতিরিক্ত পুলিশ গিয়ে অবরুদ্ধ সদস্যদের উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ সোহেল শেখ এলাকায় মাদকবিরোধী কার্যক্রমে পুলিশকে সহায়তা করে আসছিলেন। তার সহযোগিতায় ইতিপূর্বে একাধিক মাদক কারবারি গ্রেপ্তার হয়। তথ্যের জেরে ক্ষুব্ধ হয়ে গত ৩ অক্টোবর রাতে হাজরাকাটি বাজারে সোহেলকে হুমকি দেওয়া ও মারপিট করা হয়। এ ঘটনায় সোহেল তালা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির সূত্র ধরে রোববার রাত সাড়ে ৯টার দিকে তালা থানার উপপরিদর্শক (এসআই) তপনের নেতৃত্বে পুলিশের একটি দল হাজরাকাটি গ্রামে অভিযান চালায়। এ সময় হযরত নামে এক অভিযুক্তকে আটক করলে তার সহযোগীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর চড়াও হয় এবং মব সৃষ্টি করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে পুলিশকে অবরুদ্ধ করে রাখে।

পরিস্থিতির অবনতি হলে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় যুবদল নেতা নুরুল ইসলাম বিশ্বাস ওরফে নুরুর নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

এসআই তপন জানান, সরকারি কাজে বাধা, মব সৃষ্টি ও মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাজরাকাটি গ্রামের মো. ফারুক বিশ্বাস, রফিকুল বিশ্বাস এবং রাশেদ খাঁকে আটক করা হয়েছে।

তালা থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, গ্রাম পুলিশ সদস্যকে মারধরের জিডির ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। সেখানে পুলিশের কাজে বাধা দিয়ে অবরুদ্ধ করা হলে অতিরিক্ত ফোর্স নিয়ে তাদের উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত