সংবাদ

বিমানের উচ্চপর্যায়ে ১০ কর্মকর্তার পদে বড় রদবদল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ এএম

বিমানের উচ্চপর্যায়ে ১০ কর্মকর্তার পদে বড় রদবদল
ছবি : সংগৃহীত

জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে উচ্চপর্যায়ের একাধিক কর্মকর্তার পদে বড় ধরনের রদবদল আনা হয়েছে। প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি ও কর্মদক্ষতা জোরদারের লক্ষ্যে মহাব্যবস্থাপক (জিএম) ও উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মর্যাদার ১০ কর্মকর্তার পদায়ন, সংযুক্তি ও অতিরিক্ত দায়িত্ব দিয়ে এই রদবদল করা হয়।

সোমবার (৫ অক্টোবর) বিমানে প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পার্সোনেল শাখা থেকে প্রকাশিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এসব পরিবর্তনের কথা জানানো হয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার অনুমোদনে জারি করা নির্দেশাবলী অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন দায়িত্ব পুনর্বণ্টন অনুযায়ী, এয়ারপোর্ট সার্ভিসেসের মহাব্যবস্থাপক শাহনুর আহমেদকে গ্রাহকসেবা বিভাগের মহাব্যবস্থাপক করা হয়েছে এবং তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক পদে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, আগে জনসংযোগ ও গ্রাহকসেবার দায়িত্ব সামলানো মহিউদ্দিন আহমেদকে এয়ারপোর্ট সার্ভিসেসের নতুন মহাব্যবস্থাপক পদে বদলি করা হয়েছে।

এ ছাড়া বোসরা ইসলামকে পরিচালনা পর্ষদ কার্যালয় থেকে সরিয়ে প্রশাসন ও মানবসম্পদ পরিচালকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের দায়িত্ব সামলানো ইকবাল আহমেদ আলিজাকে কার্গো বিভাগের মহাব্যবস্থাপক করা হয়েছে। অপরদিকে স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপকের বাড়তি দায়িত্ব পেয়েছেন উপমহাব্যবস্থাপক খন্দকার বাকী উদ্দিন আহমেদ।

অন্যান্য পরিবর্তনের মধ্যে পোল্ট্রি কমপ্লেক্সের মহাব্যবস্থাপক এ এইচ এম শফিউল বারীকে প্রশাসন ও মানবসম্পদ বিভাগের মূল দায়িত্ব দেওয়া হয়েছে। একই পরিদপ্তরের উপমহাব্যবস্থাপক মো. জহুরুল আলমকে মানবসম্পদ ও অতিরিক্ত দায়িত্ব হিসেবে পার্সোনেল বিভাগে বদলি করা হয়েছে। পাশাপাশি বোয়িং ৭৮৭ উড়োজাহাজের পাইলট ক্যাপ্টেন শেখ আব্বাস হোসেনকে পরিকল্পনা বিভাগের অতিরিক্ত মহাব্যবস্থাপক করা হয়েছে। করপোরেট প্ল্যানিং পরিদপ্তরে বদলি করা হয়েছে উপমহাব্যবস্থাপক এম এম আরিফুর রহমানকে এবং বিএফসিসির এ জেড এম আরিফকে পোল্ট্রি কমপ্লেক্সের উপমহাব্যবস্থাপক করা হয়েছে।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

বিমানের উচ্চপর্যায়ে ১০ কর্মকর্তার পদে বড় রদবদল

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত