সংবাদ

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ জনের চাকরি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পিএম

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ জনের চাকরি

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক দুটি পদে মোট ৬২ জনকে নিয়োগ দেবে। এ নিয়োগে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।

৫ অক্টোবর সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনের বাইরে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্য

  • প্রতিষ্ঠান: আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক
  • পদ: ২টি
  • মোট নিয়োগ: ৬২ জন
  • চাকরির ধরন: স্থায়ী
  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
  • কর্মস্থল: যেকোনো স্থান
  • আবেদনের মাধ্যম: অনলাইন
  • আবেদন শুরু: ৫ অক্টোবর, সকাল ১০টা
  • আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর, রাত ১১টা ৫৯ মিনিট

বয়সের শর্ত

১ জুন ২০২৬ তারিখ অনুযায়ী বয়স নির্ধারণ করা হবে। পদভেদে বয়সসীমা হলো-

  • ১ নম্বর পদ: ২১ থেকে ৪৫ বছর
  • ২ নম্বর পদ: ২১ থেকে ৩৫ বছর

বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণ করা হবে না।

ছবি ও স্বাক্ষর

আবেদনপত্রের সঙ্গে নির্ধারিত মাপের ছবি ও স্বাক্ষরের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। ছবির মাপ ৩০০×৩০০ এবং স্বাক্ষরের মাপ ৩০০×৮০ হতে হবে।

অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। নির্ধারিত সময় শেষ হওয়ার পরও কোনো আবেদন নেওয়া হবে না।

আবেদন ফি

আবেদন ফি হিসেবে ২০০ টাকা জমা দিতে হবে। ফি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে পরিশোধ করা যাবে। এ ছাড়া এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমেও আবেদন ফি দেওয়া যাবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ও বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তির জন্য নিচের লিংকে প্রবেশ করা যাবে।

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের অনলাইন আবেদন

আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ জনের চাকরি

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত