সংবাদ

রায়পুরায় ট্রেনে কাটা পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

প্রতিনিধি, নরসিংদী
প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০৭:২০ পিএম

রায়পুরায় ট্রেনে কাটা পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু
ছবি : সংগৃহীত

ঢাকা-সিলেট রেলপথের নরসিংদীর রায়পুরা উপজেলার খানাবাড়ি রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে নুর মোহাম্মদ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর মোহাম্মদের বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজারে। তিনি স্থানীয় ‘রানা বিল্ডার্স প্রাইভেট লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে খানাবাড়ি স্টেশন এলাকায় দুর্ঘটনার শিকার হন নুর মোহাম্মদ। পরে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. নাজিম উদ্দিন জানান, নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

রায়পুরায় ট্রেনে কাটা পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

ঢাকা-সিলেট রেলপথের নরসিংদীর রায়পুরা উপজেলার খানাবাড়ি রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে নুর মোহাম্মদ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর মোহাম্মদের বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজারে। তিনি স্থানীয় ‘রানা বিল্ডার্স প্রাইভেট লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে খানাবাড়ি স্টেশন এলাকায় দুর্ঘটনার শিকার হন নুর মোহাম্মদ। পরে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. নাজিম উদ্দিন জানান, নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত