সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী জাকারিয়া খান হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবির পাশাপাশি নির্দোষ ব্যক্তিদের মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, প্রযুক্তিনির্ভর ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হোক।
গত ২ অক্টোবর রাতে সাতক্ষীরা শহরের পশু হাসপাতালের পাশে এক চায়ের দোকানিকে বখাটেদের হাত থেকে রক্ষা করতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন শিক্ষার্থী জাকারিয়া। এ ঘটনায় তার ভাই ১২ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেন।
তবে মামলার একাধিক আসামির পরিবারের দাবি, ঘটনার সময় তারা সেখানে উপস্থিত ছিলেন না। সিসিটিভি ফুটেজে ২ নম্বর আসামি মুহিদ হাসানকে অন্য এলাকায় দেখা গেছে এবং ৬ নম্বর আসামি গত মাস থেকেই সৌদি আরবে অবস্থান করছেন। ৫ ও ৭ নম্বর আসামিও ঘটনার সময় অন্য স্থানে ছিলেন বলে প্রমাণ পেশ করেছেন স্বজনরা।
এদিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে ভারতে পালানোর সময় এজাহারভুক্ত প্রধান আসামি নাহিদ হাসান ও সহযোগী অমিত হাসানকে গ্রেপ্তার করেছে। জাকারিয়া হত্যার বিচার ও মূল ঘাতকদের ফাঁসির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
সাতক্ষীরা সদর থানার ওসি জানান, সিসিটিভি ফুটেজ ও সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করেই আদালতে নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন