কৃষ্ণসাগরে রাশিয়ার উপকূলের কাছে ইউক্রেনের ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে একটি বাণিজ্যিক তেলবাহী জাহাজ। এতে জাহাজটিতে দ্রুত আগুন ধরে গেলেও শেষ পর্যন্ত ভেতরে থাকা ২৩ জন ভারতীয় নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। একই দিনে পৃথক ঘটনায় হরমুজ প্রণালিতে আরেকটি জাহাজে হামলায় ১১ জন ভারতীয়সহ ১২ জন ক্রু আহত হয়েছেন।
রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, লাইবেরিয়ার পতাকাবাহী ওই তেলবাহী জাহাজটি লক্ষ্য করে ‘নৌ ড্রোন’ দিয়ে হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। রাশিয়ার পর্যটন শহর সোচির কাছে ঘটা এই বিস্ফোরণে সমুদ্রে অপরিশোধিত জ্বালানি তেল ছড়িয়ে পড়ে এবং তীব্র অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে যায় সোচির আকাশ, যার ফলে নিরাপত্তার খাতিরে স্থানীয় সৈকতগুলোতে সাধারণ মানুষের চলাচল সীমাবদ্ধ করেছে নগর কর্তৃপক্ষ। আগুনের ভয়াবহতার কারণে প্রাথমিক ধাপে ফায়ার সার্ভিস পিছু হটলেও জাহাজে থাকা ২৩ জন ভারতীয় ক্রুর সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
অন্যদিকে, ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালিতে ‘এমটি অন পিস’ নামের পানামার পতাকাবাহী আরেকটি জাহাজে হামলায় ১২ জন ক্রু আহত হন, যাদের মধ্যে ১৭ জনই ছিলেন ভারতীয় নাগরিক। আহতদের উদ্ধার করে ওমানের খাসাব শহরের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংঘাতপূর্ণ এই বাণিজ্যিক রুটগুলোতে একের পর এক জাহাজে হামলার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ২০২২ সাল থেকে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং সাম্প্রতিক মধ্যপ্রাচ্য উত্তেজনার মাঝে আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক আক্রমণ বন্ধে বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছে দিল্লি।

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন