মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (বয়স আনুমানিক) নিহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে।
বুধবার (৭ অক্টোবর) রাত দেড়টার দিকে সিরাজদিখান উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী নিমতলা আন্ডারপাসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সিরাজদিখান ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এক ব্যক্তির মরদেহ ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ফায়ার সার্ভিস সদস্যদের ধারণা, দ্রুতগামী অজ্ঞাত কোনো গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটি চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন