সংবাদ

পদ্মা-মেঘনায় আজ থেকে ২২ দিন মাছ ধরা বন্ধ, কড়া নজরদারি

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পিএম

পদ্মা-মেঘনায় আজ থেকে ২২ দিন মাছ ধরা বন্ধ, কড়া নজরদারি
ছবি : সংবাদ

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬’-এর অংশ হিসেবে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ২২ দিনের জন্য সব ধরনের মাছ ধরা বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত।

এ সময় লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকা পর্যন্ত ১০০ কিলোমিটার নদীসীমানাসহ দেশের সামুদ্রিক ও অভ্যন্তরীণ জলসীমায় সব ধরনের মাছ ধরা, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

নিষেধাজ্ঞাকালীন নিবন্ধিত জেলেদের সহায়তায় চাঁদপুরের চার উপজেলায় (চাঁদপুর সদর, হাইমচর, মতলব উত্তর ও মতলব দক্ষিণ) ৪২ হাজার ৭৯০ জন জেলেকে ভিজিএফ কর্মসূচির আওতায় ২৫ কেজি করে চাল দেওয়া হবে। তবে জেলেদের অভিযোগ, জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ৫৪ হাজারের বেশি হলেও অনেকে তালিকা থেকে বাদ পড়েছেন। তারা দ্রুত সঠিক তালিকা প্রণয়ন করে প্রকৃত জেলেদের শতভাগ খাদ্যসহায়তার দাবি জানিয়েছেন।

মা ইলিশ রক্ষায় নদীতে নিয়মিত অভিযান চালাবে জেলা ও উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, পুলিশ, কোস্টগার্ড, নৌ পুলিশ ও নৌবাহিনী। চাঁদপুর জেলা টাস্কফোর্স কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নদীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসাইন ও সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক জানান, আইন অমান্য করে কেউ নদীতে নামলে তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, প্রজনন মৌসুমে প্রতিটি মা ইলিশ ৩ লাখ থেকে ১৫ লাখ পর্যন্ত ডিম দেয়। প্রজননকালে নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ পেলে দেশে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, মা ইলিশের নিরাপদ বিচরণ নিশ্চিত করতে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই সঙ্গে জেলেদের সচেতন করতে মাইকিং ও পোস্টারিং চালানো হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

পদ্মা-মেঘনায় আজ থেকে ২২ দিন মাছ ধরা বন্ধ, কড়া নজরদারি

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত