ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পাওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো প্রার্থীদের প্রচারণা, যার মাধ্যমে জমজমাট রূপ নিয়েছে ঠাকুরগাঁওয়ের ভোটের মাঠ। এই নির্বাচনী প্রচারণা চলবে আগামী ২৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও শহরের কলেজপাড়া এলাকার জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে এ প্রতীক বরাদ্দ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম।
প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন - বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বিএনপির মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।
প্রতীক বরাদ্দকালে নির্বাচনী আচরণবিধি মেনে চলার তাগিদ দিয়ে রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম শান্ত পরিবেশ বজায় রেখে প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন জানান, উপনির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যের সংখ্যা বাড়ানোর পাশাপাশি মাঠের দায়িত্বে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের এই উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৮।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন