সংবাদ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতে ৮ বছরের শিশুর মৃত্যু

জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পিএম

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতে ৮ বছরের শিশুর মৃত্যু
ছবি : সংবাদ

নওগাঁর আত্রাই উপজেলায় বজ্রপাতে রোহান ইসলাম (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার রায়পুর পারের ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোহান ইসলাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের রায়পুর মধ্যপাড়া গ্রামের জামিরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আত্রাই উপজেলার বিভিন্ন এলাকায় হঠাৎ করে ঝড়ো হাওয়া ও কালবৈশাখী ঝড়ের সাথে ভারী বৃষ্টিপাত শুরু হয়। ওই সময় শিশু রোহান ভবানীপুর বাজার থেকে নিজ বাড়ির দিকে হেঁটে ফিরছিল। পথিমধ্যে রায়পুর পারের ঘাট এলাকায় পৌঁছালে তার ওপর হঠাৎ তীব্র বজ্রপাত হয়। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম প্রথম আলোকে বলেন, বজ্রপাতে এক শিশুর প্রাণহানির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। পরিবারের আপত্তি না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতে ৮ বছরের শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

নওগাঁর আত্রাই উপজেলায় বজ্রপাতে রোহান ইসলাম (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার রায়পুর পারের ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোহান ইসলাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের রায়পুর মধ্যপাড়া গ্রামের জামিরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আত্রাই উপজেলার বিভিন্ন এলাকায় হঠাৎ করে ঝড়ো হাওয়া ও কালবৈশাখী ঝড়ের সাথে ভারী বৃষ্টিপাত শুরু হয়। ওই সময় শিশু রোহান ভবানীপুর বাজার থেকে নিজ বাড়ির দিকে হেঁটে ফিরছিল। পথিমধ্যে রায়পুর পারের ঘাট এলাকায় পৌঁছালে তার ওপর হঠাৎ তীব্র বজ্রপাত হয়। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম প্রথম আলোকে বলেন, বজ্রপাতে এক শিশুর প্রাণহানির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। পরিবারের আপত্তি না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত