সংবাদ

গ্রামীণ স্বাস্থ্যসেবায় জনবল সংকট দূর করুন

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১০:৪৩ এএম

গ্রামীণ স্বাস্থ্যসেবায় জনবল সংকট দূর করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তিনটি কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) না থাকায় স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। বগারপাড়, তারাকান্দি ও মানিকপটল কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা নিতে গিয়ে স্থানীয় মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বগারপাড় ক্লিনিকের সিএইচসিপিকে গত ১৫ আগস্ট ঢাকার কেরানীগঞ্জে বদলি করা হয়েছে। তারাকান্দি ক্লিনিকের সিএইচসিপি দীর্ঘদিন ধরে অনুপস্থিত। আর মানিকপটল ক্লিনিকের সিএইচসিপির মৃত্যুর পর পদটি শূন্য হয়েছে। তিনটি ক্লিনিকেই জনবল সংকট থাকায় স্থানীয় মানুষ নিয়মিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে এসব ক্লিনিকের গুরুত্ব অনেক।

বগারপাড় ক্লিনিকের সিএইচসিপির বদলি নিয়ে প্রশ্ন উঠেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানিয়েছেন, বদলিটি নিয়মতান্ত্রিক হয়নি এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সংশ্লিষ্ট উপসচিব বলেছেন, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করা হলে বিষয়টি দেখা হবে। এ অবস্থায় বদলির আদেশ, অনুমোদন এবং প্রযোজ্য বিধি অনুসরণের বিষয়গুলো যাচাই করা প্রয়োজন। প্রশাসনিক সিদ্ধান্তে অনিয়ম হয়ে থাকলে তার প্রতিকারও নিশ্চিত করতে হবে।

তবে তদন্ত ও প্রশাসনিক প্রক্রিয়ার কারণে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা বন্ধ থাকতে পারে না। শূন্য পদগুলোতে দ্রুত সিএইচসিপি নিয়োগ বা পদায়ন করতে হবে। দীর্ঘদিন অনুপস্থিত কর্মীর বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া জরুরি। একই সঙ্গে কমিউনিটি ক্লিনিকগুলোর বেহাল অবস্থা দূর করতে প্রয়োজনীয় সংস্কার করতে হবে।

গ্রামীণ মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে দরিদ্র মানুষের জন্য এসব ক্লিনিক অনেক ক্ষেত্রে চিকিৎসার প্রথম ভরসা। গ্রামীণ স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে জনবল ও অবকাঠামো দুই ক্ষেত্রেই গুরুত্ব দেওয়া প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে পোগলদিঘা ইউনিয়নের মানুষ আবার নিয়মিত প্রাথমিক স্বাস্থ্যসেবা পাবেন বলে আশা করা যায়।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

গ্রামীণ স্বাস্থ্যসেবায় জনবল সংকট দূর করুন

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত