ইউটিউবে ইতোমধ্যে প্রকাশিত হয়েছে মহিন খান পরিচালিত মিনি সিরিজ ‘কর্মফল’। এতে একেবারেই ভিন্ন ও চ্যালেঞ্জিং একটি চরিত্রে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। অভিনেত্রীর ভাষ্যমতে, সিরিজটিতে অভিনয়ের জন্য দর্শকের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছেন তিনি।
এদিকে নতুন খবর
হলো, শিগগিরই দীপ্ত টিভিতে প্রচারে আসছে হাসান রেজাউল পরিচালিত ধারাবাহিক ‘বকুলপুর
সিজন ৩’। এতে মেহেরজান চরিত্রে দেখা যাবে দীপা খন্দকারকে। ধারাবাহিকটির অন্যতম প্রধান
চরিত্রে অভিনয় করছেন তিনি। আহমেদ শাহাবুদ্দিনের রচনায় নির্মিত এই ধারাবাহিকে মেহেরজান
গ্রামের একজন রাজনীতিবিদ।
রাজনীতিবিদের চরিত্রে
অভিনয়ের সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত দীপা। চরিত্রটি নিয়ে আশাবাদীও তিনি।
এদিকে মুহাম্মদ
মোস্তফা কামাল রাজের পরিচালনায় নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এও অভিনয় করছেন দীপা।
এর আগে রাজের ‘এটা আমাদেরই গল্প’ নাটকে ফাতেমা ফুফুর চরিত্রে অভিনয় করে দর্শকের মাঝে
প্রশংসিত হয়েছিলেন তিনি। এবার রাজের নতুন ধারাবাহিকে একেবারেই ভিন্ন একটি চরিত্রে দেখা
যাবে তাকে। এতে দীপার সহশিল্পী হিসেবে রয়েছেন জাহিদ হাসান।
নতুন দুই ধারাবাহিকে
কাজের অভিজ্ঞতা জানিয়ে দীপা খন্দকার বলেন, ‘হাসান রেজাউলের পরিচালনায় বেশ কয়েক বছর
আগে একটি নাটকে অভিনয় করেছিলাম। ধারাবাহিকে এবারই প্রথম তার নির্দেশনায় কাজ করা। রেজাউল
বেশ যত্ন নিয়ে কাজ করে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে তার নির্দেশনায় কাজ করতে। তাছাড়া
মেহেরজান চরিত্রটিও আমার কাছে খুব ভালো লেগেছে। যে কারণে আমি এই চরিত্রটি নিয়ে খুব
আশাবাদী।’
তিনি আরও বলেন,
‘রাজের “এটা আমাদেরই গল্প”-তে দর্শক আমাকে একরকম দেখেছিলেন। এবার “ফিরে আসার গল্প”-তে
আমাকে ভিন্নরূপে দেখতে পাবেন দর্শক। দুটি ধারাবাহিকই প্রচারে এলে আশা করছি দর্শকের
ভালো লাগবে।’
বর্তমানে একদিকে
নতুন ধারাবাহিক ও মিনি সিরিজের কাজ, অন্যদিকে ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজেকে
আরও বৈচিত্র্যময়ভাবে দর্শকের সামনে তুলে ধরছেন দীপা খন্দকার।

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন