জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছের ডালপালা কর্তন কাজের সুবিধার্থে রোববার (১১ অক্টোবর) নাটোরের বড়াইগ্রাম উপজেলার একাধিক এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার (১০ অক্টোবর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের অধীনে থাকা ৪ ও ১০ নম্বর ফিডারে রোববার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ রাখা হবে।
এর ফলে নাটোরের ছাতিয়ানগাছা, শ্রীখণ্ডি, ভবানীপুর ও হারোয়া এলাকার গ্রাহকদের টানা আট ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হবে।
পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের অগ্রগতির ওপর ভিত্তি করে শাটডাউনের নির্ধারিত সময়সূচিতে সামান্য রদবদল হতে পারে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরায় সচল করা হবে। অনাকাঙ্ক্ষিত সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।
/

রোববার, ১১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন