সংবাদ

শরণখোলায় আমগাছে ঝুলছিল দিনমজুরের মরদেহ

প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পিএম

শরণখোলায় আমগাছে ঝুলছিল দিনমজুরের মরদেহ
ছবি : সংগৃহীত

বাগেরহাটের শরণখোলায় বাড়ির পাশের আমগাছের ডালে গলায় ফাঁস লাগানো অবস্থায় মিলন মোল্লা (৪৮) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার উত্তর সাউথখালী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় গ্রাম পুলিশ সেলিম হাওলাদার জানান, সকালে নিহতের স্ত্রী জবেদা বেগম তার স্বামীকে বাড়ির পাশের একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাঁকে খবর দেন। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে রশিতে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে।

গ্রাম পুলিশ সেলিম আরও জানান, নিহত মিলন মোল্লার বাড়ি বাগেরহাট সদর উপজেলায়। তার বাবার নাম মৃত রায়হান মোল্লা। ২০-২৫ বছর আগে শরণখোলার উত্তর সাউথখালী গ্রামের জব্বার কবিরাজের মেয়ে জবেদাকে বিয়ে করার সুবাদে তিনি শ্বশুরবাড়িতেই স্থায়ীভাবে বসবাস করতেন। অত্যন্ত অভাবের সংসারে মিলন দিনমজুরি এবং তার স্ত্রী মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে জীবনযাপন করতেন। তবে ঠিক কী কারণে তিনি এ ধরনের ঘটনা ঘটিয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি স্থানীয়রা।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম জানান, দিনমজুর মিলন মোল্লার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

শরণখোলায় আমগাছে ঝুলছিল দিনমজুরের মরদেহ

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

বাগেরহাটের শরণখোলায় বাড়ির পাশের আমগাছের ডালে গলায় ফাঁস লাগানো অবস্থায় মিলন মোল্লা (৪৮) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার উত্তর সাউথখালী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় গ্রাম পুলিশ সেলিম হাওলাদার জানান, সকালে নিহতের স্ত্রী জবেদা বেগম তার স্বামীকে বাড়ির পাশের একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাঁকে খবর দেন। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে রশিতে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে।

গ্রাম পুলিশ সেলিম আরও জানান, নিহত মিলন মোল্লার বাড়ি বাগেরহাট সদর উপজেলায়। তার বাবার নাম মৃত রায়হান মোল্লা। ২০-২৫ বছর আগে শরণখোলার উত্তর সাউথখালী গ্রামের জব্বার কবিরাজের মেয়ে জবেদাকে বিয়ে করার সুবাদে তিনি শ্বশুরবাড়িতেই স্থায়ীভাবে বসবাস করতেন। অত্যন্ত অভাবের সংসারে মিলন দিনমজুরি এবং তার স্ত্রী মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে জীবনযাপন করতেন। তবে ঠিক কী কারণে তিনি এ ধরনের ঘটনা ঘটিয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি স্থানীয়রা।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম জানান, দিনমজুর মিলন মোল্লার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত