চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী আইদি পরিবহনের একটি বাসে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন চালক, স্টাফ ও যাত্রীরা। সবার সম্মিলিত সহযোগিতায় বাসের ভেতরেই এক প্রসূতি নারী ছেলে সন্তানের জন্ম দিয়েছেন।
গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুমিল্লার বিজরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বাসে থাকা এক যাত্রী বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও বাসের স্টাফদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার চাঁদপুর ওয়্যারলেস এলাকা থেকে এক দম্পতি তাদের দুই সন্তানকে নিয়ে কুমিল্লাগামী আইদি পরিবহনের একটি বাসে ওঠেন। বাসটি জগৎপুর বাজার পার হওয়ার পর ওই পুরুষ যাত্রী চালকের কাছে সামনে কোনো হাসপাতাল আছে কি না জানতে চান। চালক তাকে মুদাফফরগঞ্জ বাজারের কথা জানান। পরে মুদাফফরগঞ্জ বাজার পার হয়ে বাসটি বিজরা বাজারের কাছাকাছি পৌঁছালে ওই যাত্রী চিৎকার করে বাস থামানোর অনুরোধ করেন।
তার চিৎকার শুনে অন্য যাত্রীরা এগিয়ে এলে তিনি জানান, তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন এবং তীব্র প্রসববেদনা উঠেছে। এ সময় বাসে থাকা আরেক নারী যাত্রী এগিয়ে গিয়ে বুঝতে পারেন প্রসব প্রক্রিয়া শুরু হয়ে গেছে। পরিস্থিতি বুঝে চালক সঙ্গে সঙ্গে বিজরা বাজারে বাসটি থামান। এরপর চালক, হেলপার ও কয়েকজন যাত্রী দ্রুত পাশের একটি হাসপাতালে যান। তাদের অনুরোধে হাসপাতাল থেকে একজন প্রশিক্ষিত নার্স এসে বাসের ভেতরেই ওই নারীর নিরাপদ প্রসব করান। সুস্থ ছেলে সন্তানের জন্ম হওয়ার পর বাসের সবার মাঝে স্বস্তি ও আনন্দ ছড়িয়ে পড়ে।
প্রসব প্রক্রিয়া শেষ করতে বেশ কিছুটা সময় লাগায় পেছনে থাকা একই পরিবহনের কয়েকটি বাস ওভারটেক করে সামনে চলে যায় এবং বাসটির নির্ধারিত সিরিয়াল ভেঙে যায়। তবে মা ও নবজাতকের নিরাপত্তার কথা ভেবে বাসের কোনো যাত্রীই দেরি হওয়ার বিষয়ে অভিযোগ করেননি; বরং সবাই ধৈর্য ধরে পুরো সময়জুড়ে সহযোগিতা করেছেন।

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন