সংবাদ
সংবাদ

ফেনীতে আ'লীগ নেতা ও তার ছেলে গ্রেপ্তার


প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০২ পিএম

ফেনীতে আ'লীগ নেতা ও তার ছেলে গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ফেনীতে গভীর রাতে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মো. বাচ্চু মিয়া এবং তার ছেলে সাবেক ছাত্রলীগ নেতা মো. আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে ফেনী মডেল থানা-পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গভীর রাতে ফেনী মডেল থানা-পুলিশ এ অভিযান পরিচালনা করে। প্রায় তিন ঘণ্টার অভিযানের পর ফেনী সদর উপজেলার ২ নম্বর পাঁচগাছিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাচ্চু মিয়া ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি পাঁচগাছিয়া ও বাথানিয়া গ্রামের দুবারের সাবেক ইউপি সদস্য এবং বাখরাবাদ গ্যাস অফিসের ঠিকাদার হিসেবে পরিচিত। তার ছেলে আবদুল্লাহ আল মামুন স্থানীয়ভাবে সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রের দাবি, বাচ্চু মিয়া ও তার ছেলে দীর্ঘদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন কর্মকাণ্ডে আর্থিক ও সার্বিক সহযোগিতা করে আসছিলেন। নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়ন এবং দলটির প্রভাবশালী নেতাদের সঙ্গে তাদের যোগাযোগ থাকার অভিযোগও রয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য, গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ এবং তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬


ফেনীতে আ'লীগ নেতা ও তার ছেলে গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

ফেনীতে গভীর রাতে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মো. বাচ্চু মিয়া এবং তার ছেলে সাবেক ছাত্রলীগ নেতা মো. আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে ফেনী মডেল থানা-পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গভীর রাতে ফেনী মডেল থানা-পুলিশ এ অভিযান পরিচালনা করে। প্রায় তিন ঘণ্টার অভিযানের পর ফেনী সদর উপজেলার ২ নম্বর পাঁচগাছিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাচ্চু মিয়া ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি পাঁচগাছিয়া ও বাথানিয়া গ্রামের দুবারের সাবেক ইউপি সদস্য এবং বাখরাবাদ গ্যাস অফিসের ঠিকাদার হিসেবে পরিচিত। তার ছেলে আবদুল্লাহ আল মামুন স্থানীয়ভাবে সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রের দাবি, বাচ্চু মিয়া ও তার ছেলে দীর্ঘদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন কর্মকাণ্ডে আর্থিক ও সার্বিক সহযোগিতা করে আসছিলেন। নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়ন এবং দলটির প্রভাবশালী নেতাদের সঙ্গে তাদের যোগাযোগ থাকার অভিযোগও রয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য, গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ এবং তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত