বনদস্যুদের অপহরণ ও চাঁদাবাজির ভয়ে সুন্দরবনে মাছ, কাঁকড়া ও গোলপাতা আহরণ বন্ধ হয়ে গেছে। এতে বনজীবী পরিবারের জীবিকায় সংকট দেখা দেওয়ার পাশাপাশি অনিশ্চিত হয়ে পড়েছে সন্তানদের শিক্ষাজীবন। বাবা-মায়ের জীবিকা ও নিজেদের শিক্ষার অধিকার রক্ষায় এবার রাজপথে নেমেছেন সুন্দরবন উপকূলের শিক্ষার্থীরা।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) সোরা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা মাঠ থেকে ‘উপকূলে জাগরণ যাত্রা’ শুরু হয়। পরে বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থীরা। বই-খাতা, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নানা স্লোগানে মুখর করে তোলেন উপকূলীয় সড়ক। কর্মসূচির একপর্যায়ে খাতার পাতা ছিঁড়ে পানিতে ফেলে প্রতীকী প্রতিবাদ জানান তারা।
কর্মসূচিতে শিক্ষার্থী রাসেল রানা বলেন, বাবা-মায়ের বেকারত্ব তাদের বই-খাতা কেড়ে নিচ্ছে। দ্রুত সাঁড়াশি অভিযান চালিয়ে বনদস্যুদের নির্মূল করার দাবি জানান তিনি।
শিক্ষার্থী সাকিলা পারভীন বলেন, দস্যুদের ভয়ে বাবা বনে যেতে পারছেন না। ঘরে খাবার নেই, পরীক্ষার ফি ও বই কেনার টাকাও নেই। বেঁচে থাকার ও পড়াশোনার দাবি জানান তিনি।
হিরা মনি বলেন, বনদস্যুদের তাণ্ডবে একটি পুরো প্রজন্ম অন্ধকারে হারিয়ে গেলে তার দায় কে নেবে - এ প্রশ্ন তোলেন তিনি।
অভিভাবক মনোয়ারা খাতুন ও কামরুল ইসলাম বলেন, জীবিকার পথ বন্ধ হয়ে যাওয়ায় সংসার চালানোর পাশাপাশি সন্তানদের পড়াশোনা চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে। দ্রুত বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সহায়তার দাবি জানান তাঁরা।
কর্মসূচিতে আরও বক্তব্য দেন জুনায়েদ হোসেন, আশুরা খাতুন, অয়েস কুরুনী, মুন্নি আক্তার, রাকিব হোসেন, টুটুল ও জিল্লুর রহমানসহ শিক্ষার্থীরা। খুলনা বিএল কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জিয়ারুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচি সঞ্চালনা করেন কলেজশিক্ষার্থী আশিকুর রহমান। শিক্ষকদের পক্ষে সংহতি জানান মাস্টার আব্দুর রহিম ও শহিদুল ইসলাম; অভিভাবকদের পক্ষে সংহতি জানান হাফেজ মো. শফিকুল ইসলাম, মনোয়ারা খাতুন ও কামরুল ইসলাম।
কর্মসূচি থেকে সুন্দরবনে বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধ, বনজীবীদের নিরাপদে জীবিকা নির্বাহের সুযোগ তৈরি এবং উপকূলীয় শিশু-কিশোরদের শিক্ষাজীবন রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন