নারায়ণগঞ্জের বন্দরে পরকীয়ার সন্দেহ ও পারিবারিক কলহের জের ধরে সুফিয়া আক্তার নিশি নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত আব্দুল মান্নান মনিরকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর চারটার দিকে উপজেলার তিনগাঁও উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্ত্রীকে হত্যার পর স্বামী নিজেই জাতীয় জরুরি সেবা '৯৯৯'-এ ফোন দিয়ে পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পরকীয়ার সন্দেহ ও পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গতকাল রাতেও তাদের মধ্যে হাতাহাতি ও তর্কাতর্কি হয়। একপর্যায়ে স্ত্রী ঘুমিয়ে পড়লে তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধের পর ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন মান্নান।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ওসি আরও জানান, ৯৯৯-এ কল পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন