সংবাদ

রাণীনগরে ৫০ মণ্ডপে সরকারি অনুদান, পুরোহিতদের ধুতি উপহার

প্রতিনিধি, রাণীনগর (নওগাঁ)
প্রতিনিধি, রাণীনগর (নওগাঁ)
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পিএম

রাণীনগরে ৫০ মণ্ডপে সরকারি অনুদান, পুরোহিতদের ধুতি উপহার
ছবি : সংবাদ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর রাণীনগরে ৫০টি পূজামণ্ডপে সরকারি চাল বরাদ্দের পাশাপাশি দুটি করে গাছের চারা বিতরণ করা হয়েছে। এ ছাড়া স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপের পুরোহিতকে ধুতি উপহার দেওয়া হয়।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এসব অনুদান ও উপহার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিকাশ চন্দ্র প্রামাণিক, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

সভায় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দসহ উপজেলার ৫০টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

রাণীনগরে ৫০ মণ্ডপে সরকারি অনুদান, পুরোহিতদের ধুতি উপহার

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর রাণীনগরে ৫০টি পূজামণ্ডপে সরকারি চাল বরাদ্দের পাশাপাশি দুটি করে গাছের চারা বিতরণ করা হয়েছে। এ ছাড়া স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপের পুরোহিতকে ধুতি উপহার দেওয়া হয়।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এসব অনুদান ও উপহার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিকাশ চন্দ্র প্রামাণিক, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

সভায় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দসহ উপজেলার ৫০টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত