সংবাদ

এলপিজি ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পিএম

এলপিজি ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ
ছবি : সংগৃহীত

এলপিজি ব্যবসায়ীদের ডাকা দুই দিনের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন এলপিজি অপারেটররা। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেয় সংশ্লিষ্ট সংগঠনটি। এর ফলে এলপিজি সরবরাহ ও ব্যবসার বাজার ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা কেটে স্বাভাবিক পরিস্থিতি ফেরার পথ সুগম হলো।

এর আগে বুধবার সকালে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এলপিজি অপারেটরদের প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান। একই সঙ্গে ধর্মঘট প্রত্যাহার করা না হলে জনস্বার্থে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্কবার্তা দেন তারা।

সরকারের এই কঠোর অবস্থান ও ফলপ্রসূ আলোচনার পর এলপিজি অপারেটররা অবিলম্বে তাদের ধর্মঘট তুলে নেওয়ার সিদ্ধান্ত জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

এলপিজি ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

এলপিজি ব্যবসায়ীদের ডাকা দুই দিনের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন এলপিজি অপারেটররা। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেয় সংশ্লিষ্ট সংগঠনটি। এর ফলে এলপিজি সরবরাহ ও ব্যবসার বাজার ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা কেটে স্বাভাবিক পরিস্থিতি ফেরার পথ সুগম হলো।

এর আগে বুধবার সকালে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এলপিজি অপারেটরদের প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান। একই সঙ্গে ধর্মঘট প্রত্যাহার করা না হলে জনস্বার্থে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্কবার্তা দেন তারা।

সরকারের এই কঠোর অবস্থান ও ফলপ্রসূ আলোচনার পর এলপিজি অপারেটররা অবিলম্বে তাদের ধর্মঘট তুলে নেওয়ার সিদ্ধান্ত জানান।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত