মালয়ালম সিনেমার বক্স অফিসে নতুন রেকর্ড গড়েছে নিভিন পাউলি ও মামিথা বাইজু অভিনীত ‘বেথলেহেম ফ্যামিলি ইউনিট’। মুক্তির ২৬তম দিনেই বিশ্বব্যাপী সিনেমাটির আয় ছাড়িয়েছে ৩১০ কোটি রুপি। এর মধ্য দিয়ে ‘লোকাহ চ্যাপটার ১: চন্দ্র’-কে পেছনে ফেলে মালয়ালম ভাষার সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে এটি।
ভারতীয় বক্স অফিসের হিসাব অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর ভারতে সিনেমাটির নেট আয় হয়েছে ১ কোটি ৪০ লাখ রুপি। এদিন ১ হাজার ৪১২টি প্রদর্শনীতে দর্শক উপস্থিতি ছিল গড়ে ২৪ দশমিক ৭ শতাংশ। ফলে ভারতে সিনেমাটির মোট নেট আয় দাঁড়িয়েছে ১৪৯ কোটি ৯০ লাখ রুপি। বিদেশের বাজার থেকে এসেছে আরও ১৩৫ কোটি ৫০ লাখ রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী আয় হয়েছে ৩১০ কোটি ৫৫ লাখ রুপি।
মুক্তির চতুর্থ সপ্তাহেও সিনেমাটির ব্যবসায় বড় ধরনের ভাটা পড়েনি। ১১ সেপ্টেম্বর আয় হয়েছে ২ কোটি ৫০ লাখ রুপি। পরদিন শনিবার আয় বেড়ে দাঁড়ায় ৩ কোটি ৮৫ লাখে। রোববার সবচেয়ে বেশি ৪ কোটি ৬০ লাখ রুপি আয় করে সিনেমাটি। সোমবার আয় হয় ২ কোটি ১০ লাখ এবং মঙ্গলবার ১ কোটি ৪০ লাখ রুপি।
মুক্তির প্রথম সপ্তাহে সিনেমাটির আয় ছিল ৫২ কোটি ৩০ লাখ রুপি। দ্বিতীয় সপ্তাহে ৪৯ কোটি ৮৫ লাখ এবং তৃতীয় সপ্তাহে ৩৩ কোটি ৩০ লাখ রুপি আয় করে এটি।
সিনেমাটির সাফল্যে সবচেয়ে বড় অবদান রেখেছে মালয়ালম সংস্করণ। এখন পর্যন্ত এই সংস্করণ থেকে আয় হয়েছে ১৪৩ কোটি ২৫ লাখ রুপি। এ ছাড়া তেলুগু সংস্করণ থেকে ৩ কোটি ৫২ লাখ এবং তামিল সংস্করণ থেকে ৩ কোটি ১৩ লাখ রুপি আয় হয়েছে।
এর আগে মুক্তির ২৪তম দিনে ‘লোকাহ চ্যাপটার ১: চন্দ্র’-কে পেছনে ফেলেছিল ‘বেথলেহেম ফ্যামিলি ইউনিট’। তখন সিনেমাটির বিশ্বব্যাপী আয় ছিল ৩০৪ কোটি ৯৫ লাখ রুপি। ‘লোকাহ’-এর লাইফটাইম আয় ছিল ৩০১ কোটি ৪১ লাখ রুপি।
মালয়ালম সিনেমার সর্বোচ্চ আয়কারী ছবির তালিকায় বর্তমানে ‘বেথলেহেম ফ্যামিলি ইউনিট’-এর পর রয়েছে ‘লোকাহ চ্যাপটার ১: চন্দ্র’। প্রায় ২৬২ কোটি রুপি আয় নিয়ে তৃতীয় স্থানে ‘এল ২: এমপুরান’। এরপর প্রায় ২৩৫ কোটি রুপি আয় নিয়ে রয়েছে ‘ভাঝা ২: বায়োপিক অব আ বিলিয়ন ব্রোস’ এবং প্রায় ২৩২ কোটি রুপি আয় নিয়ে পঞ্চম স্থানে ‘থুদারুম’।
মাত্র ২৫ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে বলে জানা গেছে ‘বেথলেহেম ফ্যামিলি ইউনিট’। ফলে নির্মাণ ব্যয়ের তুলনায় সিনেমাটির বর্তমান আয় অনেক বেশি। একই সঙ্গে এটি নিভিন পাউলির ক্যারিয়ারেরও সবচেয়ে বড় বক্স অফিস সাফল্য।
পরিচালক গিরিশ এ ডির নির্মিত সিনেমাটির গল্প অ্যাশলি নামের এক তরুণী ও তাঁর বয়সে বড় প্রতিবেশী জাস্টিনকে ঘিরে। বয়সের ব্যবধানের প্রেমের গল্পের সঙ্গে এতে রয়েছে হাস্যরস, আবেগ ও পারিবারিক টানাপোড়েন।
নিভিন পাউলি ও মামিথা বাইজুর সঙ্গে সিনেমাটিতে অভিনয় করেছেন সংগীত প্রতাপ, সুরেশ কৃষ্ণ, বিনয় ফোর্ট, রোশন শানাভাস ও শ্যাম মোহন। প্রযোজনা করেছেন দিলীশ পোথান, ফাহাদ ফাসিল ও শ্যাম পুষ্করণ।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন