সংবাদ

৪০ লাখ টাকা পর্যন্ত ক্রেডিট লিমিট নিয়ে মিডল্যান্ড ব্যাংকের নতুন কার্ড

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:২২ পিএম

৪০ লাখ টাকা পর্যন্ত ক্রেডিট লিমিট নিয়ে মিডল্যান্ড ব্যাংকের নতুন কার্ড
ঢাকার গুলশানের লেকশোর হোটেলে মিডল্যান্ড ব্যাংকের নতুন ‘ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড’ এর উদ্বোধনী অনুষ্ঠান।

গ্রাহকদের জন্য প্রিমিয়াম লাইফস্টাইল, ভ্রমণ, ডাইনিং ও পেমেন্ট সুবিধার এক অনন্য সমাহার নিয়ে ‘ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড’ চালু করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নতুন এই কার্ডটির উদ্বোধন করেন মিডল্যান্ড ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ইমতিয়াজ ইউ. আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার (সিআরও) মো. জাহিদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ টেকনোলজি অফিসার (সিটিও) মো. নাজমুল হুদা সরকার এবং হেড অব কার্ডস মো. আবেদ-উর-রহমানসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ব্যাংক সূত্রে জানা যায়, গ্রাহকদের একটি প্রিমিয়াম ও রিওয়ার্ডিং পেমেন্ট অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই এই কার্ডটি চালু করা হয়েছে। কার্ডটির উল্লেখযোগ্য সুবিধার মধ্যে রয়েছে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ক্রেডিট লিমিট, সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত সুদবিহীন সুবিধা, স্বাস্থ্য পরীক্ষার সুবিধা, প্রতি খরচে ৮ গুণ রিওয়ার্ড পয়েন্ট, ডুয়াল-কারেন্সি সুবিধা, এক্সক্লুসিভ আন্তর্জাতিক বিমানবন্দর লাউঞ্জ ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা এবং সুবিধাজনক এয়ারপোর্ট পিকআপ ও ড্রপ সেবা। পাশাপাশি দেশব্যাপী বিভিন্ন মার্চেন্ট আউটলেটে রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট ও ইএমআই (EMI) সুবিধা।

কার্ডধারীরা ১৯,০০০ রিওয়ার্ড পয়েন্টের আকর্ষণীয় ওয়েলকাম অফার, বার্ষিক ফি মওকুফের সুবিধা, কমপ্লিমেন্টারি বুফে ডাইনিং ও হোটেল বুকিংয়ের সুবিধা, বিভিন্ন ভ্রমণ সুবিধা এবং নির্বাচিত শীর্ষস্থানীয় হোটেলে বছরব্যাপী 'বাই ওয়ান গেট ওয়ান/টু/থ্রি ফ্রি' (Buy 1 Get Free) অফার উপভোগ করতে পারবেন। এসকল সুবিধা প্রযোজ্য শর্ত সাপেক্ষে প্রদান করা হবে।

এ ছাড়া কার্ডটিতে রয়েছে সর্বোচ্চ ৯৫ শতাংশ পর্যন্ত ফান্ড ট্রান্সফার সুবিধা, ইন্স্যুরেন্স সুবিধা এবং অনলাইন শপিং ও টিউশন ফি, ইউটিলিটি বিল ও মোবাইল রিচার্জ পরিশোধের সুবিধা। গ্রাহকরা ‘মিডল্যান্ড অনলাইন’-এর মাধ্যমে কার্ড পরিচালনার পাশাপাশি এনএফসি-সক্ষম (NFC-enabled) কন্ট্যাক্টলেস পেমেন্ট সুবিধাও উপভোগ করতে পারবেন। প্রযোজ্য শর্ত সাপেক্ষে বিকাশ, নগদ, রকেট ও উপায়-এর মতো নির্বাচিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) থেকে ফ্রি ‘অ্যাড মানি’ সুবিধাও রয়েছে।

ভিসা সিগনেচার ক্রেডিট কার্ডের এই যাত্রা মিডল্যান্ড ব্যাংকের কার্ড পোর্টফোলিওকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি গ্রাহকদের আধুনিক, সুবিধাজনক ও মূল্য সংযোজিত ব্যাংকিং সেবা প্রদানের ধারাবাহিক প্রচেষ্টায় আরেকটি উল্লেখযোগ্য অর্জন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

৪০ লাখ টাকা পর্যন্ত ক্রেডিট লিমিট নিয়ে মিডল্যান্ড ব্যাংকের নতুন কার্ড

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত