সংবাদ

১০ বছরেও শেখ হাসিনার রাজনীতিতে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০২:২৬ পিএম

১০ বছরেও শেখ হাসিনার রাজনীতিতে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। ছবি : সংগৃহীত

আগামী ১০ বছরের মধ্যেও শেখ হাসিনার রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ বা সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। নিজের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে স্পিকার বলেন, ‘আমার রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রেক্ষাপট বিশ্লেষণ থেকে মনে হয়, আগামী ১০ বছরেও শেখ হাসিনার রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।’

আওয়ামী লীগের বিগত রাজনৈতিক শাসনকালের কড়া সমালোচনা করে স্পিকার বলেন, তারা ক্ষমতায় থাকার সময় দেশে এমন এক অস্বাভাবিক রাজনৈতিক পরিবেশ তৈরি করে রেখেছিল, যেখানে সৎ, যোগ্য ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া একেবারে অসম্ভব হয়ে পড়েছিল।

নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের জোর দাবি জানিয়ে স্পিকার আরও বলেন, ‘কোনো ব্যক্তি বিত্তবান বা প্রভাবশালী না হলেও যদি তার সমাজে গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা থাকে, তবে তার নির্বাচন করার পূর্ণ সুযোগ থাকা উচিত। নির্বাচন কমিশনকে এমন একটি গ্রহণযোগ্য পদ্ধতি তৈরি করতে হবে, যাতে যেকোনো সাধারণ নাগরিক সহজে নির্বাচনে অংশ নিতে পারেন।’

গত ১৭ বছরে দেশে কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়নি উল্লেখ করে স্পিকার হাফিজ উদ্দিন আশাবাদ ব্যক্ত করেন যে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণ অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হবে, যা বর্তমান সময়ে অত্যন্ত জরুরি।

ভোলার গ্যাস ও প্রাকৃতিক সম্পদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ভোলায় প্রচুর প্রাকৃতিক গ্যাস রয়েছে, যা দেশের মোট মজুতের সমপরিমাণ হতে পারে। এখানে আরও গ্যাসের সন্ধান মেলার সম্ভাবনা রয়েছে। এই গ্যাস ভোলাবাসীর ন্যায্য অধিকার এবং তাঁদের দীর্ঘদিনের মোট দাবি। স্থানীয় মানুষের ভোগান্তি দূর করতে এ বিষয়ে দ্রুতই জ্বালানি মন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি।

প্রেস ব্রিফিংকালে ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর এবং সদস্যসচিব রাইসুল আলমসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

১০ বছরেও শেখ হাসিনার রাজনীতিতে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত