সংবাদ

ফ্যাশনে নতুন সম্ভাবনা: চুক্তিতে হাল ফ্যাশন ও এনেক্স

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পিএম

ফ্যাশনে নতুন সম্ভাবনা: চুক্তিতে হাল ফ্যাশন ও এনেক্স
ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন যাত্রা, কৌশলগত অংশীদারিত্বে হাল ফ্যাশন ও এনেক্স

দেশের ফ্যাশন ও লাইফস্টাইল খাতে নতুন সম্ভাবনা তৈরি করতে কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে দেশের সর্ববৃহৎ ফ্যাশন প্ল্যাটফর্ম ‘হাল ফ্যাশন’ এবং বিজ্ঞাপনী সংস্থা ‘এনেক্স কমিউনিকেশন্স লিমিটেড’।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে এই অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় দেশজুড়ে নিজেদের কার্যক্রম ও কনটেন্টের পরিসর বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ফ্যাশন ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার পরিকল্পনা রয়েছে দুই প্রতিষ্ঠানের।

পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে ভোক্তাদের রুচি, আগ্রহ ও জীবনযাপনের ধরনকে গুরুত্ব দিয়ে এই উদ্যোগে ফ্যাশন ও ব্যক্তিগত সাজসজ্জার পাশাপাশি খাদ্য ও পুষ্টি, স্বাস্থ্য ও সুস্থতা, ত্বকের যত্ন, ব্যক্তিগত পরিচর্যা, গৃহসজ্জা, পোষা প্রাণী এবং জলবায়ু ও গাছপালা পরিচর্যার মতো বিষয়গুলোও অন্তর্ভুক্ত হবে।

চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের ফ্যাশন শো, বড় পরিসরের আয়োজন, রিয়েলিটি শো, বিষয়ভিত্তিক পডকাস্ট, বিশেষ অনুষ্ঠান, ডিজিটাল কনটেন্ট এবং ম্যাগাজিন প্রকাশনাসহ বিভিন্ন উদ্যোগে যৌথভাবে কাজ করবে। পাশাপাশি নতুন প্রতিভা বিকাশ এবং বাংলাদেশের ফ্যাশন অঙ্গনে আন্তর্জাতিক পর্যায়ের সৃজনশীল প্রতিষ্ঠান ও পেশাজীবীদের সঙ্গে সহযোগিতার সুযোগও খোঁজা হবে।

অনুষ্ঠানে এনেক্স কমিউনিকেশন লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক শরীফ সাব্বির এবং হাল ফ্যাশনের পক্ষে পরামর্শক এস কে সাইফুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই অংশীদারত্ব বাংলাদেশের ফ্যাশন ও লাইফস্টাইল খাতের বিকাশে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে আশা করা হচ্ছে। সৃজনশীল যোগাযোগ, আকর্ষণীয় কনটেন্ট এবং বৃহৎ পরিসরের আয়োজনের সমন্বয়ে দেশজুড়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে দর্শক-শ্রোতার সঙ্গে আরও নিবিড় সংযোগ তৈরিতে কাজ করবে দুই প্রতিষ্ঠান।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ফ্যাশনে নতুন সম্ভাবনা: চুক্তিতে হাল ফ্যাশন ও এনেক্স

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত