সংবাদ

চার দফা কমার পর দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম


সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪১ এএম

চার দফা কমার পর দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
ছবি : সংগৃহীত

টানা চার দফা কমার পর দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা (ভ্যাটসহ)।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক সভায় স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (প্যুর গোল্ড) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নিচে দেওয়া হলো:

২২ ক্যারেট: ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা  

২১ ক্যারেট: ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা 

১৮ ক্যারেট: ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বর্ণালঙ্কার বিক্রির ক্ষেত্রে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে তারতম্য হতে পারে। এর আগে গত ২৫ অক্টোবর সর্বশেষ স্বর্ণের দাম কমানো হয়েছিল। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১২৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৬১ বার দাম বাড়ানো ও ৬৫ বার কমানোর ঘটনা ঘটেছে। তবে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


চার দফা কমার পর দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

টানা চার দফা কমার পর দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা (ভ্যাটসহ)।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক সভায় স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (প্যুর গোল্ড) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নিচে দেওয়া হলো:

২২ ক্যারেট: ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা  

২১ ক্যারেট: ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা 

১৮ ক্যারেট: ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বর্ণালঙ্কার বিক্রির ক্ষেত্রে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে তারতম্য হতে পারে। এর আগে গত ২৫ অক্টোবর সর্বশেষ স্বর্ণের দাম কমানো হয়েছিল। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১২৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৬১ বার দাম বাড়ানো ও ৬৫ বার কমানোর ঘটনা ঘটেছে। তবে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।

/ 


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত