সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের গুরুত্বপূর্ণ বৈঠক

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৮ এএম

প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের গুরুত্বপূর্ণ বৈঠক
ছবি : সংগৃহীত

জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাংলাদেশের জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং অবকাঠামো খাতে বিনিয়োগ সম্প্রসারণ ও বাণিজ্যিক সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় টোকিওতে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে অব্যাহত সমর্থনের জন্য জেবিআইসি কর্তৃপক্ষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ সুনিশ্চিত করা এবং দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকারের পক্ষ থেকে বাণিজ্য নীতি ও বিধিবিধান সহজীকরণের একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।

বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জেবিআইসির অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো বাংলাদেশ সরকারের বর্তমান উন্নয়ন ভাবনার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। এ সময় তিনি বাংলাদেশে আন্তর্জাতিক এই ব্যাংকটির একটি স্থায়ী কার্যালয় খোলার অনুরোধ জানান। জবাবে গভর্নর আমাকাওয়া কাজুহিকো প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের গুরুত্বপূর্ণ বৈঠক

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত