চাঁদপুরে মাত্র ১০ বছর বয়সে পবিত্র কোরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করেছে খুদে শিক্ষার্থী মো. আশ্রাফ আহমেদ নবীন। মাত্র ১ বছর ৯ মাস ১০ দিনের কঠোর অধ্যবসায় ও সাধনায় সে পবিত্র কোরআন সম্পূর্ণ মুখস্থ করার এই গৌরব অর্জন করে। তার এই অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।
আশ্রাফ আহমেদ নবীন চাঁদপুর সদর উপজেলার পুরানবাজার পশ্চিম শ্রীরামদী এলাকার আব্দুল জলিলের ছেলে। সে চাঁদপুর শহরের পুরানবাজার পূর্ব শ্রীরামদীর ‘উসমান ইবনে আফফান (রা.) মডেল মাদরাসা’র হিফজ বিভাগের ছাত্র এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
মাদরাসা সূত্রে জানা যায়, আশ্রাফ ২০২৫ সালের ১৮ জানুয়ারি পবিত্র কোরআন হিফজ করা শুরু করে। একটানা চেষ্টার পর চলতি বছরের (২০২৬ সাল) ২৮ অক্টোবর সে ৩০ পারা হিফজ সম্পন্ন করে। মাদরাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মাছুম বিল্লাহর প্রত্যক্ষ তত্ত্বাবধানে তার এই পথচলা সফল হয়।
আশ্রাফের কোরআন হিফজ সম্পন্ন উপলক্ষে সম্প্রতি মাদরাসার উদ্যোগে একটি বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা হয় এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। পাশাপাশি আশ্রাফের বাবা-মা এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
মাদরাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মাছুম বিল্লাহ বলেন, 'মাত্র ১০ বছর বয়সে আল্লাহর অশেষ রহমতে আশ্রাফের ৩০ পারা হিফজ সম্পন্ন করা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। তার এই অর্জনের পেছনে রয়েছে তার নিজের অদম্য অধ্যবসায়, মা-বাবার সহযোগিতা এবং শিক্ষকদের নিরলস প্রচেষ্টা। আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন তাকে কুরআনের প্রকৃত শিক্ষায় জীবন গড়ার তৌফিক দান করেন।'
মাদরাসার পরিচালনা পর্ষদের পক্ষ থেকেও খুদে হাফেজ আশ্রাফকে আন্তরিক মোবারকবাদ জানানো হয়েছে।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন