সাংবাদিকরা সমাজের দর্পণ উল্লেখ করে পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী বলেছেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম সমাজের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরে। বান্দরবানের সার্বিক উন্নয়ন এবং জনদুর্ভোগ লাঘবে প্রেসক্লাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং গণমাধ্যমের বিকাশে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বান্দরবান জেলা শহরের পুরাতন রাজবাড়ীসংলগ্ন মন্ত্রীর বাসভবনে বান্দরবান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এ কথা বলেন।
সাক্ষাৎকালে পার্বত্য মন্ত্রী নবনির্বাচিত কমিটির সবাইকে অভিনন্দন জানান এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে অনুকূল পরিবেশ তৈরি ও প্রেসক্লাবের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে আন্তরিকভাবে কাজ করার কথা জানান। এ সময় তিনি প্রেসক্লাবের নেতৃবৃন্দকে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সৌজন্য সাক্ষাৎকালে বান্দরবান প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নাসিরুল আলম, সহসভাপতি মোহাম্মদ মোজাফ্ফেল হক লিটন, সাধারণ সম্পাদক এন এ জাকির, যুগ্ম সম্পাদক রিজভী রাহাত ও কোষাধ্যক্ষ মো. ইসহাকসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
এ সময় নেতৃবৃন্দ প্রেসক্লাবের উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং পার্বত্য জেলার অগ্রযাত্রায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে মন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এবং প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল করতে তার সহযোগিতা কামনা করেন।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন