সংবাদ

৬১ কেজি গাঁজাসহ চা-বাগানের চার শ্রমিক গ্রেপ্তার


প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৩ পিএম

৬১ কেজি গাঁজাসহ চা-বাগানের চার শ্রমিক গ্রেপ্তার
ছবি : সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৬১ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষায়িত বাহিনী স্পেশাল রেসপন্স টিম (এসআরবি)-৯। বুধবার দিবাগত রাতে (বৃহস্পতিবার প্রথম প্রহরে) উপজেলার দেওরগাছ ইউনিয়নের চণ্ডিছড়া চা-বাগান এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চণ্ডিছড়া চা-বাগানের সানি রাওতিয়া (২৪), পরশ মুন্ডা (২৮), জয় তাঁতী (২২) ও সঞ্জিত র‍্যালি (২৪)।

সিলেট এসআরবি-৯-এর মিডিয়া অফিসার শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চণ্ডিছড়া চা-বাগান এলাকায় মাদক কেনাবেচার জন্য অবস্থান করা কয়েকজন মাদক কারবারিকে শনাক্ত করা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে চারজনকে আটক করা হয়।

এ সময় তাদের হেফাজতে থাকা চারটি পাটের বস্তা তল্লাশি করে নীল পলিথিনে মোড়ানো মোট ৬১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তারা পরস্পর যোগসাজশে হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে এই মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

এই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে জব্দ করা মাদকসহ তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


৬১ কেজি গাঁজাসহ চা-বাগানের চার শ্রমিক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৬১ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষায়িত বাহিনী স্পেশাল রেসপন্স টিম (এসআরবি)-৯। বুধবার দিবাগত রাতে (বৃহস্পতিবার প্রথম প্রহরে) উপজেলার দেওরগাছ ইউনিয়নের চণ্ডিছড়া চা-বাগান এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চণ্ডিছড়া চা-বাগানের সানি রাওতিয়া (২৪), পরশ মুন্ডা (২৮), জয় তাঁতী (২২) ও সঞ্জিত র‍্যালি (২৪)।

সিলেট এসআরবি-৯-এর মিডিয়া অফিসার শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চণ্ডিছড়া চা-বাগান এলাকায় মাদক কেনাবেচার জন্য অবস্থান করা কয়েকজন মাদক কারবারিকে শনাক্ত করা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে চারজনকে আটক করা হয়।

এ সময় তাদের হেফাজতে থাকা চারটি পাটের বস্তা তল্লাশি করে নীল পলিথিনে মোড়ানো মোট ৬১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তারা পরস্পর যোগসাজশে হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে এই মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

এই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে জব্দ করা মাদকসহ তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত