টাঙ্গাইলের মির্জাপুরে চিলাহাটিগামী আন্তঃনগর ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মহেড়া রেলওয়ে স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লাইনচ্যুতির কারণে রেললাইনের ব্লক পয়েন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এই রুটে ট্রেন চলাচল পুরোপুরি স্থবির হয়ে পড়েছে।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি নীলফামারীর চিলাহাটির উদ্দেশ্যে রওনা হয়। সকাল সাড়ে ৯টার দিকে ট্রেনটি যখন মির্জাপুরের মহেড়া স্টেশন এলাকা অতিক্রম করছিল, ঠিক তখনই বিকট শব্দে ট্রেনের পেছনের একটি বগির চাকা লাইন থেকে ছিটকে নিচে পড়ে। চালক তাৎক্ষণিকভাবে ট্রেন থামিয়ে দেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানি থেকে রক্ষা পান যাত্রীরা। তবে বগিটি লাইনচ্যুত হওয়ার সময় রেললাইনের ব্লক পয়েন্টের ব্যাপক ক্ষতি হয়।
ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের বিভিন্ন স্টেশনে একাধিক আন্তঃনগর ও মেইল ট্রেন আটকা পড়েছে। আকস্মিক ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী। বিশেষ করে নারী, শিশু ও বয়োবৃদ্ধদের দীর্ঘ সময় স্টেশনে অপেক্ষা করতে হওয়ায় ভোগান্তি চরমে পৌঁছেছে।
মহেড়া রেলওয়ে স্টেশনের মাস্টার সোহেল রানা জানান, দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধার এবং লাইন মেরামত করার জন্য রিলিফ ট্রেনের (উদ্ধারকারী ট্রেন) খবর দেওয়া হয়েছে। রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিচ্ছেন এবং উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে পৌঁছালেই উদ্ধারকাজ শুরু হবে।
রেললাইনের ত্রুটির বিষয়ে জানতে চাইলে স্টেশনমাস্টার বলেন, 'আমাদের স্টেশনে বা লাইনে কোনো ত্রুটি ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের যান্ত্রিক গোলযোগের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে তদন্তের পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।'
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ শেষ করে রেললাইন পুরোপুরি সচল করতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন