সংবাদ

কুড়িগ্রামে ট্রাক্টরের চাপায় শিশু নিহত, ‘এক লাখে দফারফা’


জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম
জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৮:২১ এএম

কুড়িগ্রামে ট্রাক্টরের চাপায় শিশু নিহত, ‘এক লাখে দফারফা’
ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বালুভর্তি ট্রাক্টরের চাপায় হাসানুর রহমান নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা না করে নিহতের পরিবারের সঙ্গে অর্থ দিয়ে আপস-মীমাংসা করার অভিযোগ উঠেছে।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ঝাঁকুয়াবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসানুর ওই গ্রামের আনিসুর রহমান ও হাসনা বেগম দম্পতির সন্তান।

স্থানীয়রা জানান, বালুভর্তি একটি ট্রাক্টর শিশু হাসানুরকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্র্যাক্টরটির মালিক স্থানীয় পণ্ডিতপাড়া গ্রামের ফুলবর মিয়া বলে জানা গেছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ভিতরবন্দ ইউনিয়নের চেয়ারম্যান শফিউল আলম শফি বলেন, ‘দুর্ঘটনার পর স্থানীয় মাতব্বররা নিহতের পরিবারের সঙ্গে বিষয়টি সুরাহা করেছেন বলে শুনেছি। অভিযুক্তদের পক্ষ থেকে শিশুটির পরিবারকে এক লাখ টাকা দেওয়া হয়েছে।’

নিহত শিশুটির ফুফা হাছিমুদ্দিনও বিষয়টি স্বীকার করে জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এসে এক লাখ টাকায় ঘটনাটির সুরাহা করে দিয়েছেন।

এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক প্রধান বলেন, ‘এখনও লিখিত অভিযোগ পাইনি। ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, এলাকায় বেপরোয়া ট্রাক্টর চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। মামলা না করে টাকার বিনিময়ে তড়িঘড়ি নিহতের দাফন সম্পন্ন করায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০১ নভেম্বর ২০২৬


কুড়িগ্রামে ট্রাক্টরের চাপায় শিশু নিহত, ‘এক লাখে দফারফা’

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বালুভর্তি ট্রাক্টরের চাপায় হাসানুর রহমান নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা না করে নিহতের পরিবারের সঙ্গে অর্থ দিয়ে আপস-মীমাংসা করার অভিযোগ উঠেছে।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ঝাঁকুয়াবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসানুর ওই গ্রামের আনিসুর রহমান ও হাসনা বেগম দম্পতির সন্তান।

স্থানীয়রা জানান, বালুভর্তি একটি ট্রাক্টর শিশু হাসানুরকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্র্যাক্টরটির মালিক স্থানীয় পণ্ডিতপাড়া গ্রামের ফুলবর মিয়া বলে জানা গেছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ভিতরবন্দ ইউনিয়নের চেয়ারম্যান শফিউল আলম শফি বলেন, ‘দুর্ঘটনার পর স্থানীয় মাতব্বররা নিহতের পরিবারের সঙ্গে বিষয়টি সুরাহা করেছেন বলে শুনেছি। অভিযুক্তদের পক্ষ থেকে শিশুটির পরিবারকে এক লাখ টাকা দেওয়া হয়েছে।’

নিহত শিশুটির ফুফা হাছিমুদ্দিনও বিষয়টি স্বীকার করে জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এসে এক লাখ টাকায় ঘটনাটির সুরাহা করে দিয়েছেন।

এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক প্রধান বলেন, ‘এখনও লিখিত অভিযোগ পাইনি। ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, এলাকায় বেপরোয়া ট্রাক্টর চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। মামলা না করে টাকার বিনিময়ে তড়িঘড়ি নিহতের দাফন সম্পন্ন করায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত